তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রেস কাউন্সিলের সদস্য মনোনয়নের গেজেট প্রকাশ করেছে। গতকাল সোমবার (২৮ জুলাই) প্রকাশিত এ প্রজ্ঞাপনে মোট ১২ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রেস কাউন্সিল আইন অনুযায়ী তাদের সদস্যপদে মনোনয়ন দেওয়া হয়েছে এবং এটি গেজেট আকারে প্রকাশ করা হলো। নতুন সদস্যদের মধ্যে রয়েছেন:
- ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম,
- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন,
- ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা,
- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম,
- নিউ এইজের সম্পাদক নুরুল কবির,
- ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ,
- দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী,
- নোয়াবের (নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) উপদেষ্টা আখতার হোসেন খান,
- বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম,
- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম,
- এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান জয়নুল আবেদীন। প্রেস কাউন্সিল আইনের আলোকে এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

