Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আসাদুজ্জামানের নামে ১৫৯ কোটি টাকার দুর্নীতি মামলা
    আইন আদালত

    আসাদুজ্জামানের নামে ১৫৯ কোটি টাকার দুর্নীতি মামলা

    মনিরুজ্জামানজুলাই 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আসাদুজ্জামান নূরের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাবেক এমপি ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে প্রায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৫৯ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    আজ মঙ্গলবার (২৯ জুলাই) এ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়েছে, আসাদুজ্জামান নূর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্য না রেখে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জন করে তা নিজের দখলে রেখেছেন।

    এছাড়া, তার নামে থাকা ১৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা এবং ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলন করা হয়েছে। এগুলো মিলিয়ে মোট ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহভাজন লেনদেন ধরা পড়েছে।

    এসব অভিযোগের প্রেক্ষিতে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

    আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৫ সেপ্টেম্বর টানা পাঁচবার সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে জয়লাভের পর তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি

    মার্চ 20, 2026
    আন্তর্জাতিক

    পুলিশ হত্যার দায়ে ৩ জনকে ফাঁসি দিল তেহরান

    মার্চ 19, 2026
    শিক্ষা

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচের ৪০ শিক্ষার্থী হলেন আইনজীবী

    মার্চ 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.