Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফেনিতে শেখ হাসিনাসহ ২২১ জনের নামে অভিযোগপত্র দাখিল
    আইন আদালত

    ফেনিতে শেখ হাসিনাসহ ২২১ জনের নামে অভিযোগপত্র দাখিল

    মনিরুজ্জামানজুলাই 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কলেজছাত্র মাহবুবুল হাসান হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নিজাম উদ্দিন হাজারীসহ দলটির ২২১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

    আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান। পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’ গুলিবিদ্ধ হন মাহবুবুল হাসান। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের তরাব পাটোয়ারি বাড়ির বাসিন্দা ও মৃত নোমান হাসানের ছেলে। পরে ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    এই ঘটনায় ওই বছরের ৪ সেপ্টেম্বর মাহবুবুল হাসানের বড় ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান ফেনী মডেল থানায় মামলা করেন। এজাহারে ১৬২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, ৩০ জুলাই পর্যন্ত এজাহারনামীয় ১২ জন ও সন্দেহভাজন ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিন আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ সুপার জানান, মামলার ২২১ আসামির মধ্যে কেউ এজাহারভুক্ত, কেউ আবার ১৬৪ ধারার জবানবন্দি ও তদন্তে সম্পৃক্ত হিসেবে চিহ্নিত।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম, ছাগলনাইয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তসলিম হোসেন, সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মোমিদ রায়হান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা ও ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান।

    অভিযোগপত্রে যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে আছেন:

    • ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী
    • ফেনী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল
    • ফেনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী
    • ছাগলনাইয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী
    • দাগনভূঞা উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির
    • পরশুরাম পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী
    • সোনাগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ
    • সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম
    • ছাগলনাইয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা প্রমুখ।

    মামলার বাদী মাহমুদুল হাসান বলেন, “আমি আমার ভাইয়ের হত্যায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দ্রুত বিচারকাজ শুরু হোক, সেটিই আমার একমাত্র চাওয়া।” পুলিশের তথ্যমতে, ওই দিনের আন্দোলনে পুলিশের গুলিতে ফেনীতে নিহত হন মোট সাতজন। এই ঘটনায় দায়ের করা সাতটি হত্যা মামলা ও ১৫টি হত্যাচেষ্টার মামলায় মোট ২ হাজার ১৯৯ জনকে এজাহারনামীয় ও ৪ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ পর্যন্ত এক হাজারের বেশি আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি

    মার্চ 20, 2026
    আন্তর্জাতিক

    পুলিশ হত্যার দায়ে ৩ জনকে ফাঁসি দিল তেহরান

    মার্চ 19, 2026
    শিক্ষা

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচের ৪০ শিক্ষার্থী হলেন আইনজীবী

    মার্চ 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.