আগামী বুধবার, ৬ আগস্ট, বিকেল ৪টা ৩০ মিনিটে দেশের প্রধান বিচারপতির বাসভবনে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় Monitoring Committee for Subordinate Courts-এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতিরা অংশ নেবেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ (বিচার শাখা) থেকে গত ৩০ জুলাই জারি করা এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এ সভায় বিচারপতিদের অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন। সভার মূল লক্ষ্য হচ্ছে অধস্তন আদালতসমূহের কার্যক্রম, প্রশাসনিক কার্যাবলি ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিয়ে মতবিনিময়। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদ।

