বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন পুনর্গঠন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। নতুন করে গঠিত এ কমিশনের সভাপতি করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হককে। কমিশনের অপর দুই সদস্য হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব এবং আইন ও বিচার বিভাগের উপসচিব (জেলা জজ) মো. আজিজুল হক।
সোমবার, ৪ আগস্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এই তিনজনকে পে-কমিশনের দায়িত্বে মনোনীত করেছেন। এই কমিশন জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধা পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের দায়িত্বে থাকবে।

