পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পুলিশ পদক সরকার প্রত্যাহার করেছে। এদের মধ্যে ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক রয়েছেন। সবাই পলাতক এবং সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন। এই পদক ২০১০, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২২ সালে দেওয়া হয়েছিল।
আজ রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদক প্রত্যাহারকৃত পুলিশ কর্মকর্তাদের আর্থিক সুবিধা বন্ধ করা হবে। এছাড়া পদক সংক্রান্ত পূর্বে প্রাপ্ত সব অর্থ ফেরত দিতে নির্দেশ দেয়া হয়েছে।

