রাজধানীর কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় তেজগাঁও থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আছেন মো. জনি (২৭), মো. লিটন (১৮), শরীফ মোল্লা (৪০), মো. জামাল (৫০), মো. মনির, সোহাগ মিয়া (৩২), মো. নাজমুল (১৯), মো. সাকিব (২০), মো. রায়মন (২৬), আব্দুর রহমান (১৯), সোহেল হোসেন (২১), মো. তুহিন (১৮), মেহেদি হাসান (২১), আরিফ গাজী (২৩), মো. আকাশ (২২), মো. খায়রুল, মো. রুবেল, মো. মুহিন (১৫), মো. মিঠু (২৩), নাইম ইসলাম (১৯), নাজমুল হোসেন (১৭), জনি ইসলাম (১৮), মো. সুমন (২০), মামুন হাসান (২০), মো. রিপন (৩৪), মো. সুজন (২৬), মো. ফারুক (৫০), সুবেল মিয়া (২৪), শুভ কুমার দাশ (২১) এবং সোহান গাজী (১৯)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) বিশেষ অভিযান পরিচালনা করে তেজগাঁও থানার অন্তর্গত কারওয়ান বাজার ও আশপাশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে পেশাদার ছিনতাইকারী, মাদকসেবী, চোর, ডাকাত ও সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি। আজই তাদের বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছে।

