দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারে গঠিত কমিশনের প্রস্তাবিত আইনগুলো আগামী এক থেকে দুই মাসের মধ্যে প্রণয়ন করা হবে। এমন তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার দুপুরে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “দুদক সংস্কার কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছে। আমরা এগুলো নিয়ে দুদক চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। প্রস্তাবনাগুলো শিগগিরই আইন আকারে কার্যকর করা হবে।”

