ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) ধারা অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হলো।” রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব নাসিমুল গনি। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার রয়েছেন।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন:
- মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা
- সঞ্জিত কুমার রায়, যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা
- রিফাত রহমান শামীম, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা (বর্তমানে অ্যাডিশনাল ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়)
- কাজী আশরাফুল আজীম, পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রাম (সাবেক উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা)
- হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনা
- সৈয়দ নুরুল ইসলাম, সাবেক ডিআইজি, ঢাকা রেঞ্জ (বর্তমানে ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি, রাজশাহী)
- মো. আসাদুজ্জামান, সাবেক পুলিশ সুপার, ঢাকা জেলা (বর্তমানে পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ একাডেমি, রাজশাহী)
- মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত ডিআইজি, এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়ি
- মোহাম্মদ ফরিদ উদ্দিন, অ্যাডিশনাল ডিআইজি, এপিবিএন (পার্বত্য জেলাসমূহ)
- শ্যামল কুমার মুখার্জী, অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী
- আয়েশা সিদ্দিকা, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী
- রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার, ৮ এপিবিএন, উখিয়া, কক্সবাজার
- মির্জা সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা
- মো. হাবিবুল্লাহ দালাল, সহকারী পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা
- রাশেদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল
- মো. মনিরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, ঢাকা
- মো. আবু মারুফ হোসেন, সাবেক উপ-পুলিশ কমিশনার, রংপুর (বর্তমানে এটিইউ, ঢাকা)
- মহা. আশরাফুজ্জামান, ডিআইজি (কমান্ড্যান্ট)।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা বরখাস্তকালীন সময়ে খোরপোষ ভাতা পাবেন।

