অসুস্থতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্য প্রসিকিউটর হাসানুল বান্না তার পদ থেকে পদত্যাগ করেছেন।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, দীর্ঘদিন জন্ডিস ও লিভারজনিত রোগে ভুগছেন হাসানুল বান্না। শারীরিক অসুস্থতার কারণে তিনি চিফ প্রসিকিউটরের কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেন। চিফ প্রসিকিউটর তার আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
এম এইচ তামিম বলেন, নিয়োগের পর কয়েকদিন অফিস করার পরই তার জটিল রোগ ধরা পড়ে। এরপর থেকেই তিনি ছুটিতে ছিলেন। হাসানুল বান্না গত ১ জানুয়ারি রাজশাহী জজ কোর্টের আইনজীবী হিসেবে প্রসিকিউটর পদে নিয়োগপ্রাপ্ত হন।

