দুর্নীতি দমন কমিশন (দুদক) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুদকের তথ্য অনুসন্ধান শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নামে বা অন্য কোনো ব্যক্তির পক্ষে থাকা সম্পদ বৈধ উৎসের সঙ্গে মিলছে না। তাই তাদের সম্পদ ও দায়-দেনার হিসাব বিবরণী দাখিলের আদেশ দেওয়া হবে। এনবিআরের যেসব কর্মকর্তার সম্পদ বিবরণীর তথ্য চাওয়া হয়েছে তারা হলেন:
- সদস্য মো. লুৎফুল আজিম
- সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম
- সাবেক অতিরিক্ত মহাপরিচালক (সিআইসি) মো. আলমগীর হোসেন
- যুগ্ম কমিশনার মো. তারিক হাসান
- অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু
- কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মো. জিয়া উদ্দিন
- রেলওয়ে কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান
- বৃহৎ করদাতা ইউনিট ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার আব্দুর রশিদ মিয়া
এছাড়া রয়েছেন:
- কর অঞ্চল ১৬-এর উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম
- কর অঞ্চল ৮-এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা
- বিসিএস কর একাডেমির যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দিন খান
- কর অঞ্চল ১৬-এর উপ-কর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা
- নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (মূল্য সংযোজন কর) অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার
- অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মামুন মিয়া
- গোয়েন্দা ইউনিটের অতিরিক্ত কমিশনার সাহেলা সিদ্দিক
- কর অ্যাপিলেট ট্রাইব্যুনাল কমিশনার লোকমান আহমেদ
- কর অঞ্চল ৩-এর কর কমিশনার এম এম ফজলুল হক
এর আগে, ২৯ জুন দুদক এনবিআরের ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার কথা জানিয়েছিল। এরপর ১ জুলাই আরও ৫ জন ও ৩ জুলাই আরও ৫ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়।

