সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব এখন থেকে সুপ্রিম কোর্টের হাতে থাকবে, এমন রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলার ক্ষেত্রে প্রযোজ্য পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করা হয়েছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এছাড়া আগামী তিন মাসের মধ্যে আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার পটভূমি
-
সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত বৈধতা প্রশ্নে রিট আবেদন দায়ের করা হয়।
-
২৫ আগস্ট ২০২৪ রিটটি দায়ের করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ১০ জন আইনজীবীর পক্ষে।
-
চূড়ান্ত শুনানি সম্পন্ন হয় ১৩ আগস্ট ২০২৫, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, রিটের পক্ষে শুনানি করেন মোহাম্মদ শিশির মনির, এবং ইন্টারভেনর হিসেবে ছিলেন আহসানুল করিম।
সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বিবরণ
-
মূল সংবিধান ১৯৭২: বিচারক ও ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের দায়িত্ব।
-
সংশোধিত সংবিধান: অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত।
হাইকোর্টের রায় অনুসারে, বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়োগ, পদায়ন, বদলি, পদোন্নতি, ছুটি ও শৃঙ্খলাবিধি সংক্রান্ত দায়িত্বের ক্ষেত্রে নির্বাহী বিভাগের প্রভাব কমিয়ে সুপ্রিম কোর্টকে নিয়ন্ত্রণে আনায় স্বাধীনতা নিশ্চিত করা হবে।

