Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মিরপুরে অস্ত্র–গুলিসহ দুইজন গ্রেপ্তার
    আইন আদালত

    মিরপুরে অস্ত্র–গুলিসহ দুইজন গ্রেপ্তার

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর মিরপুর ২ নম্বর সেকশনের ই-ব্লকের ৪ নম্বর রোড থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশির সময় তাদের আটক করা হয়।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিফ উদ্দিন (৪৬) ও শহিদুল ইসলাম (৪৬) ওরফে হাফিজুল ইসলাম শামীম। পুলিশ জানিয়েছে, তারা সন্ত্রাসী চক্রের সদস্য এবং অবৈধ অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত।

    মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন শুক্রবার বলেন, তল্লাশির সময় আরিফ ও শহিদুল দৌড়ে নিরাপত্তা চৌকি অতিক্রমের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে। এ সময় আরিফের কাছে সংবাদপত্রে মোড়ানো একটি শটগান এবং শহিদুলের প্যান্টের পকেট থেকে শটগানের দুটি গুলি উদ্ধার করা হয়।

    তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র বেচাকেনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সহযোগী নাসিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    ঘটনার পর মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আতাউল গনি ওসমানী বাদী হয়ে আরিফ, শহিদুল এবং নাসিরের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সাগরে নৌকাডুবি, বাবার মরদেহ তীরে আনলেন দুই ছেলে

    মার্চ 21, 2026
    বাংলাদেশ

    বায়তুল মোকাররমে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

    মার্চ 21, 2026
    বাংলাদেশ

    জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়

    মার্চ 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.