Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মওলানা ভাসানী সেতুর তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২
    আইন আদালত

    মওলানা ভাসানী সেতুর তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাইবান্ধার সুন্দরগঞ্জে নবনির্মিত মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের বিদ্যুতের তার চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

    গ্রেপ্তার দুজন হলেন ধাপেরহাট ইউনিয়নের ছাইগারি ইসলামপুর গ্রামের খায়রুল ইসলাম (২১) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার জগনাথপুর গ্রামের মনছুর আলী (৬৯)। পুলিশ জানিয়েছে, খায়রুল ইসলাম গত শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে এখনো চুরি হওয়া তার উদ্ধার করা যায়নি।

    সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাকিম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গতকাল দুজনকে আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তিনি আরও জানান, চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    গত ২০ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা মওলানা ভাসানী সেতুটি উদ্বোধন করেন কিন্তু উদ্বোধনের পরদিন রাতেই দক্ষিণ পাশের সংযোগ সড়কের ল্যাম্পপোস্ট থেকে প্রায় ৩০০ মিটার বিদ্যুতের তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সেতুর পাহারাদার নুরে আলম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, চুরি হওয়া বিদ্যুতের তারের মূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা। এর কয়েকদিন পর, ২৩ আগস্ট রাতে সেতুর দুই পাশের রেলিং থেকে শতাধিক রিফ্লেক্টর লাইটও চুরি হয়। এগুলোও এখনো উদ্ধার হয়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি

    মার্চ 20, 2026
    আন্তর্জাতিক

    পুলিশ হত্যার দায়ে ৩ জনকে ফাঁসি দিল তেহরান

    মার্চ 19, 2026
    শিক্ষা

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচের ৪০ শিক্ষার্থী হলেন আইনজীবী

    মার্চ 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.