Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাগেরহাটে চার আসন বহালের দাবিতে হাইকোর্টে রিট
    আইন আদালত

    বাগেরহাটে চার আসন বহালের দাবিতে হাইকোর্টে রিট

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে হাইকোর্টে দুটি রিট দায়ের হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চে এসব রিটের শুনানি তালিকাভুক্ত রয়েছে।

    একটি রিট করেছেন বাগেরহাট প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির পক্ষে শেখ মোহাম্মাদ জাকির হোসেন। অন্যটি করেছেন চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুজিবর রহমান শামীম। রিটে বিবাদী করা হয়েছে বাংলাদেশ সরকার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও অ্যাটর্নি জেনারেলকে।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের চার আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। ওই সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল সর্বদলীয় সম্মিলিত কমিটি গড়ে তোলে। এরপর হরতাল ও অবরোধসহ নানা কর্মসূচি পালন করে তারা।

    গত ৪ সেপ্টেম্বর ইসি চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এতে বাগেরহাটকে তিন আসনে ভাগ করা হয়। তবে আগের প্রস্তাবের তুলনায় সীমানায় কিছু পরিবর্তন আনা হয়। এরপর থেকেই সর্বদলীয় সম্মিলিত কমিটি আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, আসন কমানো গণমানুষের দাবি উপেক্ষা করেছে।

    চূড়ান্ত গেজেট অনুযায়ী, বাগেরহাট-১ গঠিত হয়েছে সদর, চিতলমারী ও মোল্লাহাট নিয়ে। বাগেরহাট-২ গঠিত হয়েছে ফকিরহাট, রামপাল ও মোংলা নিয়ে। আর বাগেরহাট-৩ গঠিত হয়েছে কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা নিয়ে।

    এর আগে ১৯৬৯ সাল থেকে বাগেরহাটে চার আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছিল। তখন বাগেরহাট-১ ছিল চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট, বাগেরহাট-২ ছিল সদর-কচুয়া, বাগেরহাট-৩ ছিল রামপাল-মোংলা এবং বাগেরহাট-৪ ছিল মোরেলগঞ্জ-শরণখোলা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি

    মার্চ 20, 2026
    আন্তর্জাতিক

    পুলিশ হত্যার দায়ে ৩ জনকে ফাঁসি দিল তেহরান

    মার্চ 19, 2026
    শিক্ষা

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচের ৪০ শিক্ষার্থী হলেন আইনজীবী

    মার্চ 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.