Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড
    আইন আদালত

    কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করলে তাদের আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড হবে।

    গত মঙ্গলবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস. এম. জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামিরা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—

    • ছনখোলা পিএমখালী ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে বেদার মিয়া
    • পরানিয়া পাড়া পিএমখালী ইউনিয়নের দিল মোহাম্মদের ছেলে মোস্তাক মিয়া
    • খরুলিয়া বেপারী পাড়া ঝিলংজা ইউনিয়নের রশিদ আহমদের ছেলে বেলাল উদ্দিন

    রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার। ভুক্তভোগী নারী কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকার বাসিন্দা। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংগীত শিক্ষিকা। ২০২২ সালের ১৯ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে তিনি ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। বাংলাবাজার ব্রিজ এলাকায় তিন আসামি তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক একটি নির্মাণাধীন ভবনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। ঘটনার পর ২৩ আগস্ট তিনি কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। (থানা মামলা নং: ৫৩/২০২২, জিআর মামলা নং: ৫১১/২০২২, নারী নির্যাতন মামলা নং: ১৮৩/২০২৩)।

    তদন্ত শেষে পুলিশ বেদার মিয়া, মোস্তাক মিয়া ও বেলাল উদ্দিনের বিরুদ্ধে চার্জশিট দেয়। ২০২৩ সালের ৬ আগস্ট আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে। বিচার চলাকালে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। আদালত ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট ও আলামত পর্যালোচনা করে। আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়। সব প্রক্রিয়া শেষে গত মঙ্গলবার আদালত রায় ঘোষণা করে।

    ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এজন্য তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি

    মার্চ 20, 2026
    আন্তর্জাতিক

    পুলিশ হত্যার দায়ে ৩ জনকে ফাঁসি দিল তেহরান

    মার্চ 19, 2026
    শিক্ষা

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচের ৪০ শিক্ষার্থী হলেন আইনজীবী

    মার্চ 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.