Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শীঘ্রই তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
    আইন আদালত

    সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শীঘ্রই তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

    এফ. আর. ইমরানঅক্টোবর 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ রবিবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরুর কথা জানান তিনি।

    চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে আগেই অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল। আমরা সেটার ভিত্তিতে তদন্ত করছি। সুতরাং বলা যেতে পারে যে, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি।

    পুরোদমে শুরু হলে আমরা বলতে পারবো দলটির বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর রয়েছে। তবে অভিযোগটি আমরা এখন গুরুত্ব দিয়ে যাচাই-বাছাইয়ের কাজ করছি। খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে।

    তিনি আরও বলেন, চলতি মাসেই হয়তো আমরা উল্লেখযোগ্য কিছু অগ্রগতি দেখতে পাবো। অনেকগুলো মামলার ট্রায়াল চলছে। বেশ কয়েকটি মামলার ট্রায়াল শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া মামলা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। অনেক বড় বড় মামলার চার্জশিট দাখিল হবে। ফরমাল চার্জও দাখিল হবে বলে আমরা আশা করছি।

    এদিকে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামীকাল সোমবার আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে ৩টি অভিযোগ আমলে নেয়ার আদেশ দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ, তাদের বিরুদ্ধে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ তিনটি অভিযোগের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

    অন্যদিকে জুলাই-আগস্টের আন্দোলনে রাজধানীর চানখারপুলে শহীদ আনাসসহ ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অনুষ্ঠিত হবে। আজ তিনজন সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন।

    এছাড়াও জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফিসহ ৮ জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়াও মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আরো ৪ জন আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সাগরে নৌকাডুবি, বাবার মরদেহ তীরে আনলেন দুই ছেলে

    মার্চ 21, 2026
    বাংলাদেশ

    বায়তুল মোকাররমে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

    মার্চ 21, 2026
    বাংলাদেশ

    জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়

    মার্চ 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.