প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মিশর সফরে গেছেন। গতকাল রোববার ভোরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হন।
প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক তার দায়িত্বভার পালন করবেন। প্রধান বিচারপতির মিশর সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে ১১ অক্টোবর।
আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির মিশর যাত্রা ও অবস্থানকালে ৫ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত অথবা যাত্রার তারিখ থেকে পুনরায় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক প্রধান বিচারপতির দায়িত্বভার পালন করবেন।
সফরটি আন্তর্জাতিক আদালত সমন্বয় ও বিচার ব্যবস্থার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বৈঠক ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে। মিশর সফরের সময় প্রধান বিচারপতি দেশের বিচারব্যবস্থার কার্যক্রম সম্পর্কে বৈদেশিক অংশীদারদের সঙ্গে মতবিনিময় করবেন।

