Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আদালত অবমাননার দায়ে আইনজীবীর কারাদণ্ড
    আইন আদালত

    আদালত অবমাননার দায়ে আইনজীবীর কারাদণ্ড

    মনিরুজ্জামানঅক্টোবর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আদালত অবমাননার অভিযোগে জগবন্ধু মজুমদার নামে এক আইনজীবীকে সাজা দিয়েছেন ঢাকার একটি আদালত। গতকাল (সোমবার) ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান সাজার আদেশ দেন।

    অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৫২(২) ধারা মোতাবেক এই আইনজীবীকে এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. ইমরুল বিষয়টি নিশ্চিত করেন। মো. ইমরুল জানান, জগবন্ধু মজুমদার একটি অর্থঋণ মামলার শুনানির সময় বিচারকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং খারাপ আচরণ করে আদালত অবমাননা করেন। শোকজের পর আদালত সাজা দেন।

    আদেশে বলা হয়, গত ১২ অক্টোবর ব্যাংক এশিয়ার ৪ কোটি ২ লাখ ৩৫ হাজার ১১ টাকার ঋণ খেলাপি মামলায় বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। ওইদিন বিবাদী খন্দকার শামসুল আলমের পক্ষে জগবন্ধু দাখিল করা দরখাস্ত যথাযথ ডিপোজিট স্লিপ ছাড়া দাখিল করলে আদালত নামঞ্জুর করেন। এরপর আকস্মিকভাবে আদালতের নিরপেক্ষতা নিয়ে কটাক্ষ করেন।

    আরও উল্লেখ করা হয়, জগবন্ধু এজলাসে ডায়াস চাপিয়ে অন্য মামলার প্রসঙ্গ তুলে হাইকোর্টে এই আদালতকে বিচার করতে বাধ্য করার হুমকি দেন। মারমুখী ভঙ্গিতে আদালতের প্রতি অবজ্ঞা দেখান। পরে অন্য আইনজীবীরা তাকে বাইরে নিয়ে যান। তার উত্তপ্ত আচরণের কারণে বিচারিক কাজ ব্যাহত হয়। এরপর আদালত অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৫২ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কারণ দর্শানোর দিন ধার্য করেন। জগবন্ধু নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলেও আদালত তার আবেদন নামঞ্জুর করেন।

    আদেশে বলা হয়, ‘ক্ষমা মঞ্জুর করলে আদালতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উদ্দীপনা বেড়ে যাবে। তাই এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডে দণ্ডিত করা হলো। জরিমানার টাকা অবিলম্বে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। বেঞ্চ সহকারীকে অর্থদণ্ড পরিশোধের প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    শিক্ষা

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচের ৪০ শিক্ষার্থী হলেন আইনজীবী

    মার্চ 19, 2026
    আইন আদালত

    রাজশাহীর ডিআইজি শাহজাহানকে আইন ও সালিশ কেন্দ্রের লিগ্যাল নোটিশ

    মার্চ 17, 2026
    আইন আদালত

    তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে আইনি ও সাংবিধানিক সমীকরণ

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.