Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুদকের জালে সাব-রেজিস্ট্রার নুরুলের ১১ কোটি টাকার অবৈধ সম্পদ
    আইন আদালত

    দুদকের জালে সাব-রেজিস্ট্রার নুরুলের ১১ কোটি টাকার অবৈধ সম্পদ

    মনিরুজ্জামানঅক্টোবর 22, 2025Updated:অক্টোবর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজীপুরের টঙ্গীর সাবেক সাব-রেজিস্ট্রার মো. নুরুল আমীন তালুকদার ও তার পরিবারের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতি ও সম্পদ গোপনের প্রমাণ মিলেছে। তাদের পরিবারের ১১ কোটি ৫৫ লাখ টাকার অবৈধ সম্পদ এবং প্রায় ৩২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য হাতে এসেছে। এ ঘটনায় মো. নুরুল আমীন তালুকদার, তার স্ত্রী নুরুন্নাহার খানম এবং কন্যা জিনাত তালুকদারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    গতকাল (মঙ্গলবার) টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। সংস্থাটির উপপরিচালক মো. আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, নুরুল আমীন তালুকদার দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট এক কোটি ৩ লাখ ৮৩ হাজার ৫৪৭ টাকার সম্পদ গোপন করেছেন। সরকারি দায়িত্ব পালনের সময় তিনি ক্ষমতার অপব্যবহার করে ৪১ লাখ ৪৩ হাজার ৫৮৫ টাকার আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে নিজের দখলে রাখেন।

    তার স্ত্রী নুরুন্নাহার খানমও সম্পদ বিবরণীতে ৫ কোটি ১৭ লাখ ৪৮ হাজার ৩৪৯ টাকার তথ্য গোপন ও মিথ্যা তথ্য দিয়েছেন। এই অর্থ তার স্বামী নুরুল আমীন তালুকদারের অবৈধ উপার্জিত অর্থ বলে অভিযোগ। তাদের কন্যা জিনাত তালুকদারের বিরুদ্ধে এক কোটি ৮৪ লাখ ৮৫ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।

    আর্থিক লেনদেনের বিচারে নুরুন্নাহার খানমের নামে ২৩টি ব্যাংক হিসাব থেকে প্রায় ৩০ কোটি টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। জিনাত তালুকদারের নামে ৫টি ব্যাংক হিসাব থেকে প্রায় এক কোটি ৭৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেন ধরা পড়ে। তিন মামলায় নুরুল আমীন তালুকদারকে আসামি করা হয়েছে।

    মামলাগুলো দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারা অনুযায়ী দায়ের করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    শিক্ষা

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচের ৪০ শিক্ষার্থী হলেন আইনজীবী

    মার্চ 19, 2026
    অপরাধ

    ৩২ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন বিতর্কে ভাটারা থানার ওসি বদলি

    মার্চ 18, 2026
    অপরাধ

    আগুনে পুড়িয়ে কিশোরী রাইসাকে হত্যা, বখাটে সিফাত ও তার বাবার বিরুদ্ধে মামলা

    মার্চ 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.