Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সুপ্রিম কোর্টে ২২ নতুন স্থায়ী বিচারপতির শপথ আজ
    আইন আদালত

    সুপ্রিম কোর্টে ২২ নতুন স্থায়ী বিচারপতির শপথ আজ

    হাসিব উজ জামাননভেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আজ বুধবার (১২ নভেম্বর) সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে হাইকোর্ট বিভাগের নতুন ২২ জন স্থায়ী বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান। দুপুর দেড়টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতিদের শপথ পাঠ করাবেন।

    মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    তবে এবারের স্থায়ী তালিকা থেকে বাদ পড়েছেন বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে, বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তিনি বয়সে এখনো ৪৫ বছর পূর্ণ করেননি। নির্ধারিত বয়সে পৌঁছানোর পর তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে।

    এর আগে ২০২৪ সালের ৯ অক্টোবর সরকার ২৩ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিল। এক বছর পার না হতেই এবার তাদের মধ্যে ২২ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হলো। মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

    স্থায়ী নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন—মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে. এম. রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান খালিদী, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথীকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন এবং শিকদার মাহমুদুর রাজী।

    সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পরামর্শক্রমে এ নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের মধ্য দিয়েই তাদের দায়িত্ব কার্যকর হবে।

    নতুন এই নিয়োগের মাধ্যমে হাইকোর্ট বিভাগে বিচারক সংখ্যা আরও বৃদ্ধি পেল, যা বিচারব্যবস্থায় গতি আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    নতুন মামলায় মুক্তি বিলম্বিত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

    মার্চ 14, 2026
    আইন আদালত

    অবকাশকালীন সময়েও আপিল বিভাগে চলবে জরুরি মামলা শুনানি

    মার্চ 14, 2026
    আইন আদালত

    কোটি টাকার ঘুষ দাবি: ট্রাইব্যুনালকে ঘিরে বিতর্ক—স্বচ্ছ তদন্তের তাগিদ

    মার্চ 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.