সুপ্রিম কোর্টসহ দেশের সব দেওয়ানি ও ফৌজদারি আদালতে বিচারকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। রেজিস্ট্রার জেনারেলকে কমিটি গঠন করে ৯০ দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
জনস্বার্থে দায়েরকৃত এক রিটের প্রাথমিক শুনানি গত মঙ্গলবার (১৮ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দীন আহমেদের বেঞ্চে অনুষ্ঠিত হয়। রুলে আদালত জানতে চেয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বিচারক, তাদের এজলাস এবং বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন ব্যর্থ হয়েছে এবং তা অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণ।
শুনানিতে আইনজীবী মো. ওমর ফারুক ও মোকাদ্দাস আহমদ জানান, বিচারকদের নিরাপত্তা দীর্ঘদিন ধরে অবহেলিত। ২০০৫ সালে বিচার বিভাগের দুই বিচারককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বিভিন্ন সময়ে বিচারকদের বাসায় চুরি ও হামলার ঘটনাও ঘটেছে। সর্বশেষ রাজশাহী মহানগর দায়রা জজের ছেলেকে হত্যা করা হয়, যা নিরাপত্তা বিষয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। আইনজীবীরা বলেন, “এগুলো বিচার বিভাগের জন্য অশনি সংকেত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।”
গত বছরের ২৮ নভেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে নির্দেশনা জারি হয়েছিল, কিন্তু পদক্ষেপ না নেওয়ায় চলতি বছরের ১৬ নভেম্বর আইনজীবী মেহেদী হাসান হাইকোর্টে রিট দায়ের করেন।

