Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বার কাউন্সিলের অ্যাডহক কমিটি বাতিলের দাবি
    আইন আদালত

    বার কাউন্সিলের অ্যাডহক কমিটি বাতিলের দাবি

    মনিরুজ্জামাননভেম্বর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় নাগরিক পার্টির পেশাজীবী সংগঠন ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ) বর্তমান বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটি বাতিলের দাবি জানিয়েছে। সংগঠনটির অভিযোগ—কমিটি দায়িত্বহীন আচরণ করছে, দক্ষতার ঘাটতি আছে এবং কার্যক্রমে স্বচ্ছতা নেই।

    গতকাল (২৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে সংগঠনটি বার কাউন্সিলে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুধু বার কাউন্সিল নয়—সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনসহ দেশের সব বার অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটিও বাতিল করা উচিত। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বারের অ্যাডহক কমিটিও রয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব এরশাদুল বারী খন্দকার লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

    সংবাদ সম্মেলনে বলা হয়, বার কাউন্সিল নিয়মে কোথাও অ্যাডহক কমিটির বিধান নেই অথচ বর্তমান কমিটি পর্যালোচনা আবেদনের ভিত্তিতে ১ হাজার ৯১৪ জনকে পাস দেখানোর পরপরই পরদিন ফল বাতিল করেছে। এতে প্রার্থীদের জীবন ও ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ করে এনএলএ।

    সংগঠনটি আরও জানায়, এ ধরনের অ্যাডহক কমিটির পক্ষে বার কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিচালনার কোনো নৈতিক বৈধতা নেই। তাদের অধীনে পরীক্ষা বা বার কাউন্সিল নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করাও সম্ভব নয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    শিক্ষা

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচের ৪০ শিক্ষার্থী হলেন আইনজীবী

    মার্চ 19, 2026
    আইন আদালত

    রাজশাহীর ডিআইজি শাহজাহানকে আইন ও সালিশ কেন্দ্রের লিগ্যাল নোটিশ

    মার্চ 17, 2026
    আইন আদালত

    তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে আইনি ও সাংবিধানিক সমীকরণ

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.