Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পঞ্চদশ সংশোধনী আপিলের চূড়ান্ত শুনানি নির্বাচনের পর
    আইন আদালত

    পঞ্চদশ সংশোধনী আপিলের চূড়ান্ত শুনানি নির্বাচনের পর

    হাসিব উজ জামানডিসেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের চূড়ান্ত শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন ছয় সদস্যের হাইকোর্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই নির্দেশ দেন।

    প্রধান বিচারপতি উল্লেখ করেন, “১৫ বছরের জঞ্জাল সরিয়েছি ১৬ মাসে।” ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস হলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি এবং সংবিধানে মোট ৫৪টি পরিবর্তন আনা হয়েছিল। পরে জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর, সংশোধনী আইন ও এর কয়েকটি ধারার বৈধতা নিয়ে ২০২৪ সালে হাইকোর্টে দুটি আলাদা রিট করা হয়।

    হাইকোর্টের ১৭ ডিসেম্বরের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। এছাড়া পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত ৭ক, ৭খ ও ৪৪(২) অনুচ্ছেদও অবৈধ ঘোষণা করা হয়। রায়ে গণভোট সংক্রান্ত ১৪২ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়। তবে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে অন্য বিধানগুলো পরবর্তী সংসদে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার জন্য খোলা রেখেছে।

    হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনটি পৃথক আপিল করা হয়। সুজন সম্পাদকসহ চার ব্যক্তি একটি, নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন একটি এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরেকটি আপিল করেন।

    আপিলের শুনানি শুরু হয় ৩ ডিসেম্বর। এর ধারাবাহিকতায় ৪, ৭, ৮ ও ১০ ডিসেম্বর আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তির পক্ষে শুরুতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    সংবিধান সংস্কার পরিষদের শপথের চিঠি বৈধ কি না—হাইকোর্টের রুল

    মার্চ 3, 2026
    আইন আদালত

    আপনি উত্তরপাড়ার বিশেষজ্ঞ, আমরা দক্ষিণপাড়ার বিশেষজ্ঞ

    মার্চ 2, 2026
    আইন আদালত

    প্রযুক্তির অগ্রযাত্রায় আদালতের সেকেলে নিয়ম কি হারাচ্ছে প্রাসঙ্গিকতা?

    মার্চ 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.