Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ বৈধতা নিয়ে হাইকোর্টে রুল
    আইন আদালত

    ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ বৈধতা নিয়ে হাইকোর্টে রুল

    মনিরুজ্জামানডিসেম্বর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হাইকোর্ট স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৪-এর ধারা ৭, ৮ ও ৯ কেন অসংবিধানিক, বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছে। রুলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগসহ পাঁচজনকে জবাব দিতে বলা হয়েছে।

    আজ রোববার (১৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি উর্মী রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানিতে এই রুল দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া।

    অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া বলেন, ৪ জুলাই ২০২৪ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৪ প্রণয়ন করা হয়। ওই আইনের ধারা ৭ অনুযায়ী কোনো এলাকায় ইউনিয়ন ঘোষণা বা পরিষদের মেয়াদ শেষ হলে সরকার ১ জন উপযুক্ত কর্মকর্তা বা ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করবে। নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রশাসক ইউনিয়ন পরিষদের সব দায়িত্ব পালন করবেন।

    আইনের শর্ত অনুযায়ী প্রশাসক কেবল ১ মেয়াদে ১২০ দিনের জন্য নিয়োগ পাবেন। তবে বিশেষ পরিস্থিতি যেমন দৈব-দুর্যোগ, মহামারি বা অতিমারির ক্ষেত্রে সরকার মেয়াদ যৌক্তিক সময়ের জন্য বৃদ্ধি করতে পারবে। অ্যাডভোকেট মনিরুল বলেন, এই ধারা সংবিধানের অনুচ্ছেদ ৭.১১.৫৯-এর সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

    রিটটি দায়ের করেছেন ভোলার লালমোহন উপজেলার প্যানেল চেয়ারম্যান। তারা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৪ চ্যালেঞ্জ করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    শিক্ষা

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচের ৪০ শিক্ষার্থী হলেন আইনজীবী

    মার্চ 19, 2026
    বাংলাদেশ

    ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

    মার্চ 19, 2026
    বাংলাদেশ

    সদরঘাটে দুর্ঘটনা: ২ তদন্ত কমিটি, ২ লঞ্চের রুট পারমিট বাতিল

    মার্চ 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.