Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জামিন বাণিজ্য বন্ধে কঠোর হুঁশিয়ারি আইন উপদেষ্টার
    আইন আদালত

    জামিন বাণিজ্য বন্ধে কঠোর হুঁশিয়ারি আইন উপদেষ্টার

    মনিরুজ্জামানডিসেম্বর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জামিনকে ঘিরে চলমান বিতর্কে কঠোর অবস্থান নিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জামিন বাণিজ্যে জড়িতদের সতর্ক করে তিনি বলেছেন, এখনই থামুন। এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, যা তরুণদের জীবন বিপন্ন করে।

    তিনি বলেন, এক গণহত্যাকারী পাশের দেশে বসে জুলাইয়ের বীরদের হত্যার হুমকি দিচ্ছে। বিচারিক বিবেচনার বাইরে গিয়ে জামিন দিয়ে তার অনুসারীদের সুযোগ করে দেওয়া যাবে না। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আইন উপদেষ্টা।

    পোস্টে তিনি জানান, প্রিয় ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনায় ফয়সাল করিম মাসুদ নামের এক ছাত্রলীগ সন্ত্রাসীকে গত বছর র‌্যাব গ্রেপ্তার করেছিল। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। এরপর থেকেই এই জামিনের যৌক্তিকতা নিয়ে বিভিন্ন মহলে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়।

    আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, হাইকোর্ট একটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠান। আইন মন্ত্রণালয়ের সঙ্গে হাইকোর্টের বিচারিক সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশসহ বিশ্বের কোথাও বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ নেই। তাই ফয়সাল করিম মাসুদের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা ছিল না।

    তিনি জানান, ফয়সাল করিম মাসুদ অস্ত্র মামলায় জামিন পেয়েছিলেন। সাধারণত হাইকোর্টে অস্ত্র মামলায় জামিন সহজ নয়। তবে প্রভাবশালী আইনজীবীরা জামিনের পক্ষে অবস্থান নিলে বিষয়টি সহজ হয়ে যায়। অভিযোগ রয়েছে, এসব আইনজীবীর বড় অংশই রাজনৈতিক দলের নেতা। তাদের প্রভাবেই অনেক ক্ষেত্রে জামিন সহজ হয়।

    হাইকোর্টের কিছু জামিনে বিচারিক বিবেচনা কতটা থাকে, তা নিয়েও প্রশ্ন তোলেন আইন উপদেষ্টা। তিনি স্মরণ করিয়ে দেন, ২৩ অক্টোবর ২০২৫ তারিখে তিনি প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন—একটি বেঞ্চে কীভাবে চার ঘণ্টায় ৮০০ মামলায় জামিন দেওয়া হলো। এ নিয়ে ২৫ অক্টোবর ২০২৫ তারিখে একশ্রেণীর আইনজীবী তার পদত্যাগ পর্যন্ত দাবি করেছিলেন।

    পোস্টে তিনি আরও বলেন, আইনে জামিন পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু যেসব ক্ষেত্রে গুরুতর অপরাধের সঙ্গে আসামির সম্পৃক্ততা স্পষ্ট, আসামি চিহ্নিত সন্ত্রাসী এবং জামিন পেলে পুনরায় অপরাধ করার ঝুঁকি থাকে বা অন্যের জীবন বিপন্ন হতে পারে, সেখানে জামিন দেওয়া অস্বাভাবিক ও অসংগত। তিনি জানান, মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের সময় উচ্চ আদালতে অস্বাভাবিক জামিন নিয়ে তার উদ্বেগের কথা তুলে ধরেছেন।

    আসিফ নজরুল বলেন, গত ১৬ মাসে নিম্ন আদালত থেকেও কিছু জামিন দেওয়া হয়েছে। এসব মামলার কাগজপত্র পরীক্ষা করে দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রে পুলিশ অভিযোগপত্রে আসামি কীভাবে অপরাধে জড়িত ছিল, তার সুস্পষ্ট তথ্য দেয়নি। এমনকি অনেক ক্ষেত্রে আসামির দলীয় পরিচয়ও উল্লেখ করা হয়নি।

    এ অবস্থায় তিনি ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে যথাযথ বিচারিক বিবেচনা ছাড়া যেনতেনভাবে জামিন না দেওয়ার আহ্বান জানান। কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

    পোস্টের শেষাংশে আইন উপদেষ্টা কঠোর ভাষায় বলেন, জামিন বাণিজ্যে যারা জড়িত, তাদের এবার থামতে হবে। এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা তরুণদের জীবনকে ঝুঁকিতে ফেলে। বিচারিক বিবেচনার বাইরে গিয়ে জামিন দিয়ে কোনো গণহত্যাকারীর অনুসারীদের সুযোগ করে দেওয়া হলে তার দায় দুনিয়া ও পরকাল—দুই জায়গাতেই বহন করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা

    মার্চ 15, 2026
    বাংলাদেশ

    ঈদ ও বোরো মৌসুম সামনে রেখে জ্বালানি তেলে রেশনিং বাতিল

    মার্চ 15, 2026
    আইন আদালত

    সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ—এবার কী হবে?

    মার্চ 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.