Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হাইকোর্ট কজলিস্ট এবার নতুন পদ্ধতিতে
    আইন আদালত

    হাইকোর্ট কজলিস্ট এবার নতুন পদ্ধতিতে

    মনিরুজ্জামানজানুয়ারি 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের দৈনিক কার্যতালিকা বা কজলিস্ট প্রকাশ পদ্ধতি পরিবর্তন করা হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি নং–৭১৬ হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে জারি করা হয়।

    বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫)। এতে রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষর রয়েছে। প্রধান বিচারপতির অনুমোদনে সংশ্লিষ্ট সকলের অবগতি ও কার্যার্থে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের একক বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে প্রতিদিন মোট ২,৪৪০টি কজলিস্ট মুদ্রণ ও বাঁধাই করে বিতরণ করা হয়। এগুলো সরবরাহ করা হয় বিচারপতিদের কোর্ট ও চেম্বার, অ্যাটর্নি জেনারেল অফিস, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি, সলিসিটর অফিস এবং অন্যান্য সংশ্লিষ্ট শাখায়।

    বর্তমানে দৈনিক কার্যতালিকার পৃষ্ঠাসংখ্যা ৩০০–৩৫০ থেকে বেড়ে ৫০০–৫৫০ পৃষ্ঠা হয়েছে। এতে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে কাজের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি প্রেসে জনবল সংকট থাকায় সময়মতো কজলিস্ট প্রস্তুত করা কঠিন হয়ে পড়েছে। এসব সমস্যা নিয়ে প্রেস কর্তৃপক্ষ সুপ্রীম কোর্ট প্রশাসনকে জানিয়েছে।

    এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতি মাসের প্রথম কার্যদিবসে পূর্ণাঙ্গ কজলিস্ট প্রকাশ করা হবে। মাসের অন্যান্য কার্যদিবসে সর্বোচ্চ দুই পাতার আংশিক কজলিস্ট প্রকাশ করা হবে। এতে কজলিস্ট বহনযোগ্য ও ব্যবহারযোগ্য হবে, কাগজের ব্যবহার কমবে এবং সরকারের ব্যয়ও হ্রাস পাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    রাজশাহীর ডিআইজি শাহজাহানকে আইন ও সালিশ কেন্দ্রের লিগ্যাল নোটিশ

    মার্চ 17, 2026
    আইন আদালত

    তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে আইনি ও সাংবিধানিক সমীকরণ

    মার্চ 16, 2026
    আইন আদালত

    তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি

    মার্চ 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.