Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্থ আত্মসাতের মামলায় এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু
    আইন আদালত

    অর্থ আত্মসাতের মামলায় এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

    এফ. আর. ইমরানজানুয়ারি 27, 2026Updated:জানুয়ারি 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ঢাকার মহানগর দায়রা জজ আদালত। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকার বিশেষ জজ আদালত–৫ আজ মঙ্গলবার এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের (বর্তমানে আভিভা ফাইন্যান্স লিমিটেড) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।

    আসামিদের বিরুদ্ধে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ৩৪ কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আদালত একই সঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

    মামলার অপর আসামিরা হলেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ, পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাসান ও শাহানা ফেরদৌস। এছাড়া রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ইভিপি রাশেদুল হক, সাবেক ম্যানেজার নাহিদা রুনাই, সাবেক এসভিপি কাজী আহমেদ জামাল ও সাবেক ডেপুটি ম্যানেজার জুমারাতুল বান্না। মাররিন ভেজিটেবল অয়েলসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, পরিচালক টিপু সুলতান, মো. ইসহাক ও মো. আবদুল্লাহ আল মামুনও আসামির তালিকায় আছেন। এর মধ্যে নাহিদা রুনাই ও রাশেদুল হক কারাগারে, বাকিরা পলাতক।

    দুদকের পক্ষে আইনজীবী মোহাম্মদ তরিকুল ইসলাম জানিয়েছেন, শুনানিকালে কারাগার থেকে দুই আসামি আদালতে হাজির করা হয়েছে। পলাতক আসামিরা চার্জ গঠন শুনানিতে উপস্থিত ছিলেন না। চার্জ গঠনের সময় নাহিদা রুনাই ও রাশেদুল হক নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের প্রার্থনা করেছেন।

    মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৩ সালের ৮ আগস্ট নামসর্বস্ব এ এম ট্রেডিং প্রতিষ্ঠানের নামে ৩৪ কোটি টাকার একটি মেয়াদি ঋণ অনুমোদন করেন। ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর ওই ঋণ বিতরণের নামে তা এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তর করা হয়। এ মামলায় ১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই ঘটনায় গত বছরের ২ জুলাই দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক মামলাটি করেন।

    মামলাটি গত বছরের ২ জুলাই দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক দায়ের করেন এবং ১৬ অক্টোবর ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর ১১ জানুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ আদালত চার্জশিট গ্রহণ করেন।

    এর আগে ১৯ জানুয়ারি মেসার্স মোস্তফা অ্যান্ড কোং-এর নামে ৩২ কোটি ৫০ লাখ টাকার আত্মসাতের অভিযোগে একই ১৩ আসামির বিরুদ্ধে আরেকটি মামলার চার্জ গঠন করেছেন আদালত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বরিশাল শেবাচিম হাসপাতালে অগ্নিকাণ্ড: দুই রোগীর মৃত্যু

    মার্চ 18, 2026
    বাংলাদেশ

    বগুড়ায় নীলসাগর ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

    মার্চ 18, 2026
    বাংলাদেশ

    তিন মাসের মধ্যে চালু হচ্ছে ডিজিটাল হেলথ কার্ড

    মার্চ 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.