Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজউকের প্লট দুর্নীতি মামলায় শেখ পরিবারের তিনজনের কারাদণ্ড
    আইন আদালত

    রাজউকের প্লট দুর্নীতি মামলায় শেখ পরিবারের তিনজনের কারাদণ্ড

    Najmus Sakibফেব্রুয়ারি 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

    একই মামলায় শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিককে ৭ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকেও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। আদালত তার প্লট বরাদ্দও বাতিল করেছেন।

    শেখ রেহানার আরেক মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা দিয়েছেন আদালত। অনাদায়ে তাকেও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

    সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, পৃথক দুই মামলায় মোট আসামির সংখ্যা ৩৬ হলেও ব্যক্তি হিসেবে তারা ২২ জন। দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম বলেন, “আমরা সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করি দুই মামলায়ই সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে।”

    মামলার বিবরণে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। ওই মামলায় শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।

    অন্যদিকে একই দিনে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে ১০ কাঠার প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দ্বিতীয় মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। এই মামলাতেও শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনকে অভিযুক্ত করা হয়।

    মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা শহরের বাড়ি বা ফ্ল্যাট থাকার তথ্য গোপন করে পরস্পর যোগসাজশে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তায় ১০ কাঠা করে প্লট বরাদ্দ নিয়েছেন। শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের কর্মকর্তাদের প্রভাবিত করেছেন এবং প্রচলিত আইন ও নীতিমালা উপেক্ষা করে প্লট বরাদ্দ দিয়েছেন। এতে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ সংঘটিত হয়েছে।

    শেখ হাসিনার পরিবারের সদস্যদের ছাড়াও মামলায় অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব কাজী ওয়াছি উদ্দিন, সাবেক সচিব মো. শহীদ উল্লা খন্দকার এবং সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।

    রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক পরিচালক শেখ শাহিনুল ইসলামসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও মামলার আসামি ছিলেন।

    গত ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের এবং ১৮ জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের মামলার যুক্তিতর্কের শুনানি শেষ হয়। এরপর আদালত রায় ঘোষণার জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

    উল্লেখ্য, এর আগে পূর্বাচলের প্লট দুর্নীতির চার মামলায় শেখ হাসিনাকে মোট ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই মামলাগুলোতে অন্য আসামিদেরও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    আত্মসমর্পণের পর টয়োটা বাংলাদেশের এমডিসহ তিন কর্মকর্তার জামিন

    মার্চ 5, 2026
    আইন আদালত

    প্রশাসনিক পুনর্বিন্যাসে ‘নিকার’ গঠন করে প্রজ্ঞাপন জারি

    মার্চ 5, 2026
    আইন আদালত

    দুর্নীতির অভিযোগে মতিঝিল আইডিয়ালের প্রকৌশলীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

    মার্চ 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.