Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Tue, Feb 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজনৈতিক হয়রানিমূলক প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ
    আইন আদালত

    রাজনৈতিক হয়রানিমূলক প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ

    মনিরুজ্জামানFebruary 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো পর্যালোচনা করে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ এসব মামলা থেকে অব্যাহতি পাওয়ার পথে রয়েছে।

    আইন মন্ত্রণালয়ের তথ্যমতে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয় গত বছরের ২২ সেপ্টেম্বর। এ লক্ষ্যে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়। পাশাপাশি আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গড়ে তোলে অন্তর্বর্তী সরকার।

    বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও সংগঠনগুলোর কাছে আবেদন আহ্বান করা হয়। পরে ভুক্তভোগী পক্ষগুলোর জমা দেওয়া দরখাস্তের ভিত্তিতে যাচাই-বাছাই শুরু করে আন্তঃমন্ত্রণালয় কমিটি।

    আইন মন্ত্রণালয় সূত্র জানায়, এ পর্যন্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির মোট ৩৯টি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি সভায় আবেদনগুলো পর্যায়ক্রমে পর্যালোচনা করে মামলা প্রত্যাহারের সুপারিশ দেওয়া হয়। সর্বশেষ হিসাব অনুযায়ী ২৩ হাজার ৮৬৫টি মামলার বিষয়ে চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা হয়েছে। তবে এখানেই প্রক্রিয়া শেষ নয়। আইন মন্ত্রণালয় জানিয়েছে, মামলা প্রত্যাহারের কার্যক্রম এখনো চলমান রয়েছে। যাচাই শেষে ভবিষ্যতে আরও মামলার নাম এই তালিকায় যুক্ত হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    প্রধান বিচারপতির আহ্বানে আজ হাইকোর্টে ফুলকোর্ট সভা

    February 9, 2026
    আইন আদালত

    পদত্যাগ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি নাইমা হায়দার

    February 9, 2026
    আইন আদালত

    ২৩,৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

    February 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.