Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, ফেব্রু. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন মন্ত্রিসভায় আইনজীবীদের প্রভাবশালী নেতৃত্ব
    আইন আদালত

    নতুন মন্ত্রিসভায় আইনজীবীদের প্রভাবশালী নেতৃত্ব

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আইনজীবীদের উপস্থিতি চোখে পড়ার মতো। সাতজন নতুন মন্ত্রীর মধ্যে পাঁচজনই সুপ্রিম কোর্টের নিয়মিত আইনজীবী।

    গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত আকাশের নিচে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তারা শপথ নেন।

    ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে ২৮ জন আইনজীবী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২৪ জন জয়লাভ করেন। এই ২৪ জনের মধ্যে চারজন পূর্ণমন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

    কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তিনি জজ কোর্টের আইনজীবী এবং ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোটে জয়ী হন।

    মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং ১ লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোটে নির্বাচিত হন।

    ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান। তিনি ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোটে জয়ী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী।

    রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দিপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্বে নিয়োজিত হন। তিনি জজ কোর্টের আইনজীবী এবং ২ লাখ ১ হাজার ৫৪৪ ভোটে নির্বাচিত হন।

    নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক। ১ লাখ ৫৯ হাজার ৭০১ ভোটে জয়ী এই জ্যেষ্ঠ আইনজীবী মন্ত্রীর দায়িত্বে নিয়োজিত হয়েছেন।

    চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের নিয়মিত আইনজীবী এবং ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোটে জয়ী হন।

    নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী হয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের নিয়মিত আইনজীবী এবং ১ লাখ ২ হাজার ৪১৯ ভোটে নির্বাচিত হন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    গ্রাম আদালত আইন ২০০৬–এর বৈধতা ফের প্রশ্নে

    ফেব্রুয়ারি 24, 2026
    আইন আদালত

    বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ

    ফেব্রুয়ারি 24, 2026
    আইন আদালত

    নতুন অ্যাটর্নি জেনারেল হতে পারেন রাগীব রউফ চৌধুরী

    ফেব্রুয়ারি 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.