কক্সবাজারে জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হাইকোর্ট জামিন দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালত এ সিদ্ধান্ত ঘোষণা করে।
এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব জানিয়েছিল, টেকনাফে হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বদিকে তখন ‘ইয়াবা গডফাদার’ হিসেবে পরিচিত ছিলেন।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ইয়াবাকাণ্ডে তার বিরুদ্ধে বিতর্ক তৈরি হলে, পরবর্তী নির্বাচনে ওই আসনে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

