Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, ফেব্রু. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারের জন্য আদালতের রেড নোটিশ
    আইন আদালত

    টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারের জন্য আদালতের রেড নোটিশ

    Najmus Sakibফেব্রুয়ারি 26, 2026Updated:ফেব্রুয়ারি 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারের জন্য রেড নোটিশ জারি করার আদেশ দিয়েছেন আদালত। আদালত এই নোটিশ ইন্টারপোলের মাধ্যমে জারি করার নির্দেশ দিয়েছেন।

    বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

    মামলায় বলা হয়, অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশান এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট নেওয়া হয়েছে। অভিযোগে আসামি হিসেবে রয়েছেন রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশাররফ হোসেন। মামলা করা হয়েছিল গত বছরের ১৫ এপ্রিল।

    আসামিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, তারা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২-এর ফ্ল্যাট দখল ও পরে রেজিস্ট্রি করেন। ফ্ল্যাটের পুরোনো ঠিকানা ছিল বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি, বর্তমান ঠিকানা ১১৩, ১১বি, রোড নং ৭১।

    গত বছরের জুলাই মাসে মামলার আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করেন। পরে চেম্বার আদালতে গেলে দুদক ‘নো অর্ডার’ আদেশ পান।

    এরপর, গত ১১ ডিসেম্বর, দুদক তদন্ত শেষে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

    ফেব্রুয়ারি 26, 2026
    আইন আদালত

    জুলাই হত্যাকাণ্ড: সাবেক এমপি বদির জামিন

    ফেব্রুয়ারি 26, 2026
    আইন আদালত

    পুলিশ কি চাইলেই কাউকে মারতে পারে— আইন কী বলে?

    ফেব্রুয়ারি 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.