Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, ফেব্রু. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
    আইন আদালত

    ভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 26, 2026Updated:ফেব্রুয়ারি 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ত্রয়োদশ সংসদ নির্বাচনের ৪টি আসনে ভোটের ফল বাতিল করে নতুন নির্বাচন চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন ৪ জন প্রার্থী।

    বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ জামায়াতে ইসলামীর তিনজন এবং বিএনপির একজনের আবেদন গ্রহণ করে পরে শুনানির দিন রেখেছে।

    বৃহস্পতিবার ভোটের ফলে আপত্তি জানানো পরাজিত এসব প্রার্থী হলেন- শেরপুর-১ আসনে বিএনপির সানসিলা জেবরিন, ঢাকা-৬ আসনে জামায়াতের মো. আবদুল মান্নান, ঢাকা-৭ আসনে জামায়াতের মো. এনায়াত উল্লাহ এবং গাইবান্ধা-৪ আসনে জামায়াতের প্রার্থী মো. আবদুর রহিম সরকার।

    নির্বাচনের গেজেট প্রকাশের পর ভোটের ফল সম্পর্কে কোনো প্রার্থীর আপত্তি থাকলে তিনি হাইকোর্টে আবেদন করতে পারেন।

    এজন্য গত ১৭ ফেব্রুয়ারি বিচারপতি মো. জাকির হোসেনের এই বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি।

    জামায়াতের তিন প্রার্থীর আইনজীবী হলেন এ এস এম শাহরিয়ার কবির। বিএনপির প্রার্থী সানসিলা জেবরিনের পক্ষে ছিলেন রাহেমীন চৌধুরী।

    শাহরিয়ার কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-৬ ও ৭ এবং গাইবান্ধা-৪ আসনের তিন প্রার্থীর আবেদন তিনটি গ্রহণ করে শুনানির জন্য দিন ধার্য করেছে হাই কোর্ট।

    আগামী ৩ মে এই তিন আবেদনের ওপর শুনানির দিন রাখা হয়েছে। সানসিলা জেবরিনের আইনজীবী রাহেমীন চৌধুরী বলেন, শুনানির জন্য আগামী ২০ এপ্রিল দিন রাখা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর: ঝুঁকি ও প্রত্যাশা

    ফেব্রুয়ারি 26, 2026
    বাংলাদেশ

    জাতিসংঘে নেতৃত্বের দৌড়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

    ফেব্রুয়ারি 26, 2026
    বাংলাদেশ

    দুর্নীতির অভিযোগে বিমানের সিএফও অপসারিত

    ফেব্রুয়ারি 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.