Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কারচুপির অভিযোগে চার আসনের ভোটসংক্রান্ত নথি সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
    আইন আদালত

    কারচুপির অভিযোগে চার আসনের ভোটসংক্রান্ত নথি সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

    এফ. আর. ইমরানমার্চ 2, 2026Updated:মার্চ 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪টি সংসদীয় আসনে ভোটে কারচুপির অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট নির্বাচনী নথি ও সরঞ্জাম নিরাপদে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনগুলোর ঘোষিত বিজয়ী প্রার্থীদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নোটিশ দেওয়া হয়েছে।

    আজ সোমবার (২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ অভিযোগ প্রাথমিকভাবে আমলে নিয়ে এই আদেশ দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু।

    আদালতের নির্দেশ অনুযায়ী, রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের সব নির্বাচনী নথি, ব্যালটসহ সংশ্লিষ্ট সরঞ্জামাদি নির্বাচন কমিশন-এর তত্ত্বাবধানে হেফাজতে রাখতে হবে। এর আগে এসব আসনের ফলাফল চ্যালেঞ্জ করে    বিএনপি-র প্রার্থীরা পৃথক আবেদন দায়ের করেন।

    আবেদনকারীদের মধ্যে রয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনের মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনের মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনের মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

    এদিকে, গত রবিবার আরও দু’টি নির্বাচনী আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। সেগুলো করেছেন ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনের প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ বর্তমানে এসব আবেদন শুনানি করছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    রাজশাহীর ডিআইজি শাহজাহানকে আইন ও সালিশ কেন্দ্রের লিগ্যাল নোটিশ

    মার্চ 17, 2026
    আইন আদালত

    তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে আইনি ও সাংবিধানিক সমীকরণ

    মার্চ 16, 2026
    আইন আদালত

    তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি

    মার্চ 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.