Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রশাসনিক পুনর্বিন্যাসে ‘নিকার’ গঠন করে প্রজ্ঞাপন জারি
    আইন আদালত

    প্রশাসনিক পুনর্বিন্যাসে ‘নিকার’ গঠন করে প্রজ্ঞাপন জারি

    কাজি হেলালমার্চ 5, 2026Updated:মার্চ 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন ও নতুন প্রশাসনিক ইউনিট গঠনের প্রস্তাব যাচাই করতে একটি জাতীয় কমিটি গঠন করেছে সরকার। ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ বা ‘নিকার’ নামের এই কমিটির সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আজ বৃহস্পতিবার (৫ মার্চ) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন গঠিত এই কমিটি দেশের প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আনার বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী নতুন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর বা পরিদপ্তর প্রতিষ্ঠা, বিদ্যমান দপ্তর পুনর্গঠন কিংবা নাম পরিবর্তনের মতো বিষয়গুলো নিকার কমিটিতে উপস্থাপন করা হবে। এসব প্রস্তাব যাচাই–বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের সুপারিশ করবে কমিটি।

    এ ছাড়া নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা বা থানা গঠন এবং এসব এলাকার সীমানা নির্ধারণ বা পুনর্নির্ধারণের প্রস্তাবও এই কমিটির মাধ্যমে বিবেচনা করা হবে। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, শিল্প ও আইন মন্ত্রীদের। পাশাপাশি জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

    এ ছাড়া জনপ্রশাসন, ভূমি, স্বরাষ্ট্র ও অর্থ বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের সচিবদেরও সদস্য করা হয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, সমন্বয় ও সংস্কার বিভাগ, আইন ও বিচার বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সংশ্লিষ্ট সদস্যরাও এই কমিটিতে থাকবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবদের প্রয়োজন অনুযায়ী নিকার বৈঠকে অন্তর্ভুক্ত করা হবে।

    সরকার মনে করছে, প্রশাসনিক পুনর্বিন্যাস ও নতুন ইউনিট গঠনের বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত নিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    আত্মসমর্পণের পর টয়োটা বাংলাদেশের এমডিসহ তিন কর্মকর্তার জামিন

    মার্চ 5, 2026
    আইন আদালত

    দুর্নীতির অভিযোগে মতিঝিল আইডিয়ালের প্রকৌশলীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

    মার্চ 5, 2026
    আইন আদালত

    এক চেকে দুই লিগ্যাল নোটিশ: আইনগত প্রতিবন্ধকতা ও সমাধান

    মার্চ 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.