সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দুই নতুন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে। আজ সোমবার (৯ মার্চ) দুপুরে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য প্রকাশ করে।
উপ-সলিসিটর মো. মাহারুফ হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য দুইজন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা হলো।
নতুন নিয়োগপ্রাপ্ত দুই প্রসিকিউটর হলেন মর্জিনা রহমান মদিনা এবং মোহাম্মদ জহিরুল আমিন। এদিন একই সঙ্গে সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় থাকা সাইমুম রেজা তালুকদার তার প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেন।

