Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন
    আইন আদালত

    জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

    এফ. আর. ইমরানমার্চ 10, 2026Updated:মার্চ 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে খালাসের বিনিময়ে এক কোটি টাকা দাবি করার অভিযোগের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

    মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে দীর্ঘ বৈঠকের পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তদন্ত কমিটি গঠন করেন।

    পাঁচ সদস্যের এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন চিফ প্রসিকিউটর নিজেই। অন্য সদস্যরা হলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন গবেষণা কর্মকর্তা সিফাতুল্লাহ।

    প্রসিকিউশন সূত্র জানায়, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশনের সার্বিক বিষয় অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ঘুষ দাবি করার অভিযোগটিও এই কমিটি তদন্ত করবে।

    এদিন দুপুরে সাইমুম রেজার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, এটি একটি গুরুতর অভিযোগ।

    তার ভাষায়, এমন অভিযোগ কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা নয়। যখন অভিযোগ উঠেছে, তখনই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

    তিনি আরও বলেন, কেন বিষয়টি আগে প্রশ্রয় দেওয়া হয়েছে তা তিনি জানেন না। তবে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    আইনি সমস্যার সমাধান এখন এক ক্লিকেই

    মার্চ 10, 2026
    আইন আদালত

    আলোচনার কেন্দ্রবিন্দুতে একদল নারী আইনজীবী

    মার্চ 10, 2026
    আইন আদালত

    খেলাপিদের বিরুদ্ধে মামলার সংখ্যা প্রায় ২.৫ লাখ, আটকে আছে পাঁচ লাখ কোটি টাকা

    মার্চ 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.