Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন মামলায় মুক্তি বিলম্বিত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের
    আইন আদালত

    নতুন মামলায় মুক্তি বিলম্বিত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

    এফ. আর. ইমরানমার্চ 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কারামুক্তি আপাতত স্থগিত হয়ে গেছে। একটি নতুন মামলায় তাঁকে গ্রেফতার দেখানোর আবেদন করায় মুক্তির প্রক্রিয়া সাময়িকভাবে আটকে গেছে।

    আজ শনিবার (১৪ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান। মামলাটি করা হয়েছে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকায় মাদ্রাসা শিক্ষার্থী মো. আরিফ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে। আদালত আগামী ৩০ মার্চ আসামির উপস্থিতিতে এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করেছেন। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে বিষয়টি উপস্থাপন করা হলে আদালত শুনানির জন্য ওই দিন ধার্য করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মহিন উদ্দিন।

    এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে দায়ের হওয়া পাঁচটি মামলায় জামিন পান সাবেক এই প্রধান বিচারপতি। এর মধ্যে চারটি মামলায় ৮ মার্চ এবং একটি মামলায় ১১ মার্চ হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর করা হয়। এই মামলাগুলোর একটি ছিল জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদল কর্মী হত্যার অভিযোগ সংক্রান্ত। অন্য মামলাগুলো করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় নিয়ে জালিয়াতির অভিযোগে।

    মামলার এজাহারে বলা হয়েছে, ১৯ জুলাই সকাল ৯টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার সড়কে সংঘর্ষের সময় পুলিশের গুলি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় মাদ্রাসা ছাত্র মো. আরিফ নিহত হন। ওই ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট নিহতের বাবা মো. ইউসুফ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৪৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

    উল্লেখ্য গত বছরের ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই দিন রাতে তাকে যাত্রাবাড়ীর একটি হত্যা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে একই বছরের ২৯ জুলাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত রায় নিয়ে জালিয়াতির অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা আরেক মামলায় তাকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে এসব মামলার বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    অবকাশকালীন সময়েও আপিল বিভাগে চলবে জরুরি মামলা শুনানি

    মার্চ 14, 2026
    আইন আদালত

    কোটি টাকার ঘুষ দাবি: ট্রাইব্যুনালকে ঘিরে বিতর্ক—স্বচ্ছ তদন্তের তাগিদ

    মার্চ 12, 2026
    আইন আদালত

    ই-জুডিশিয়ারি: ন্যায়বিচারে স্বচ্ছতা ও কার্যকরী ব্যবস্থাপনা

    মার্চ 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.