Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মাদকের টাকার জন্য বাবাকে খুন
    অপরাধ

    মাদকের টাকার জন্য বাবাকে খুন

    হাসিব উজ জামানজুন 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মাদকের টাকার জন্য বাবাকে খুন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার রায়পুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবাকে হত্যার ঘটনায় প্রধান আসামি মামুনকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল রবিবার (২৯ জুন) রাতে রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    জানা যায়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের গাজী বাড়ির হজরত আলী গাজীর বড় ছেলে মামুন মাদকসেবী ও মাদক কারবারি। মাদকের টাকার জন্য সে প্রায় সময় তার বাড়িতে তার বাবা হজরত আলীর সঙ্গে ঝগড়া-মারামারি করতো।

    গত কয়েক মাস আগে মাদকসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয় মামুন। মামলায় কিছুদিন কারাগারে থাকার পর জামিনে এসে গত ১১ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় বাড়িতে বাবার কাছে মাদকের টাকা চাইলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন।

    এর জেরে অজু করার সময় ধারালো দা দিয়ে সে তার বাবাকে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। এই সময় হজরত আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মামুনের ভাই নুর হোসেন গাজী বাদী হয়ে লক্ষ্মীপুরের রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    দখল, প্রতিহিংসা ও চাঁদাবাজির জন্য মামলায় ঢালাও আসামি

    মার্চ 16, 2026
    অপরাধ

    সিন্ডিকেটের দৌরাত্ম্যে অস্থির নিত্যপণ্যের বাজার

    মার্চ 16, 2026
    অপরাধ

    ঈদে সক্রিয় পাঁচ ধরনের অপরাধী

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.