Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাচার হওয়া হাজার কোটি টাকার ১১টি বড় মামলা চিহ্নিত
    অপরাধ

    পাচার হওয়া হাজার কোটি টাকার ১১টি বড় মামলা চিহ্নিত

    মনিরুজ্জামানআগস্ট 13, 2025Updated:আগস্ট 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদেশে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকার ১১টি বড় মামলা এবং ২০০ কোটি টাকার বেশি লেনদেনের ১০১টি মামলা চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার দাবি, এসব অর্থ ফেরত আনতে হলে বিশ্বের সেরা আইনজীবীর সহায়তা নিতে হবে, কারণ পাচারকারীরাও সেরা আইনজীবী নিয়োগ করেছে।

    গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার জন্য দৃশ্যমান পদক্ষেপের দাবি উঠলেও প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। “আমরা ১১টি সেনসিটিভ মামলা চিহ্নিত করেছি। টাকা পাচারকারীরা অত্যন্ত বুদ্ধিমান। তারা লেয়ারিং পদ্ধতিতে টাকা পাচার করে, যাতে সহজে ধরা যায় না। তবে কারা করেছে এবং টাকা কোথায় গেছে—এ দুটোই আমরা চিহ্নিত করেছি। এখন লক্ষ্য সেই অর্থ ফেরত আনা।”

    তিনি বলেন, “যেহেতু টাকা বিদেশে চলে গেছে, বাংলাদেশ ব্যাংক বললেই তা ফেরত আসবে না। লিগ্যাল প্রক্রিয়ায় আনতে হবে। এক ফিলিপাইন থেকে টাকা আনতে গিয়েই আমাদের নাকাল অবস্থা। লন্ডনে এক ব্যক্তির কয়েকটি বাড়ি জব্দ করা হয়েছে, সিঙ্গাপুরে পাচারকারী সেরা আইনজীবী দিয়ে লড়ছে। তাদের মোকাবিলায় আমাদেরও সমমানের আইনজীবী লাগবে।”

    সালেহউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ ব্যাংকের আইনজীবীরা চেষ্টা করছেন কিছু অর্থ ফেরত আনার। তবে অর্থ ফেরত আনার চেয়েও বড় বিষয় হলো সতর্কবার্তা দেওয়া—যাতে ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে পার না পায়। তিনি আরও বলেন, “বর্তমান ১১ জনের সঙ্গে পরবর্তীতে নতুন পাচারকারী যুক্ত হলে সেটিও প্রকাশ হবে। এটা ভালো বার্তা।”

    আইএমএফ থেকে ১.৩ মিলিয়ন ডলার ঋণ আনার প্রসঙ্গে তিনি বলেন, “যদি একজনের পাচার করা ৪০ হাজার কোটি টাকা ফেরত আনতে পারতাম, তাহলে আইএমএফের কাছে যেতে হতো না।” তার মতে, দেশে থাকা সম্পত্তি জব্দ সহজ হলেও বিদেশ থেকে আনা কঠিন। বিশেষ করে দুবাই, সিঙ্গাপুর, বারবাডোজ, অ্যান্টিগুয়া বা অন্যান্য ট্যাক্সহেভেনে অর্থ ফেরত আনতে জটিল আইনি প্রক্রিয়া পেরোতে হয়।

    তিনি জানান, ২০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে এমন ১০১টি মামলার পাশাপাশি ১১টি মামলায় হাজার হাজার কোটি টাকা পাচারের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে অনেক প্রভাবশালী ব্যক্তিও থাকতে পারে।

    সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক ও ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ভুয়া গেজেটে উপদেষ্টা পরিচয়ে হাজার কোটি টাকার ঋণের প্রতারণা

    মার্চ 22, 2026
    আইন আদালত

    শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি

    মার্চ 20, 2026
    অপরাধ

    উত্তরায় ছিনতাইয়ের ঘটনায় গৃহবধূর মৃত্যু: দায় কার?

    মার্চ 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.