Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চাকরিবিধি লঙ্ঘন করে আইএফআইসির ডিএমডি ব্যবসায়ে যুক্ত
    অপরাধ

    চাকরিবিধি লঙ্ঘন করে আইএফআইসির ডিএমডি ব্যবসায়ে যুক্ত

    হাসিব উজ জামাননভেম্বর 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তা ইকবাল পারভেজ চৌধুরী চাকরিবিধি লঙ্ঘন করে ব্যবসায় যুক্ত হয়েছেন। তিনি ‘ইকবাল ট্রেডার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলা এবং এটি পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স নিয়েছেন। প্রতিষ্ঠানটির নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চট্টগ্রামের চকবাজার শাখায় একটি হিসাবও খোলা হয়, যেখানে প্রায় ৯ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন দেখা গেছে। তথ্যটি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদনে উঠে এসেছে।

    ইকবাল পারভেজ চৌধুরী নিজেই ব্যাংকের বাইরে ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তবে এই ঘটনার পরও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, বরং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মনসুর মোস্তফা তাকে প্রশংসাপত্র দিয়েছেন।

    বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ব্যাংকের সার্ভিস রুলের ৯ ও ১০ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে ব্যবসা করেছেন। ব্যাংকের নিয়মে স্পষ্টভাবে বলা আছে—কোনো কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব ব্যতীত নিজের নামে বা অন্যের জন্য কোনো বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত হতে পারবেন না। কিন্তু ইকবাল পারভেজ চৌধুরী ব্যাংকের অনুমোদন ছাড়াই এই ব্যবসায়িক কার্যক্রম চালিয়েছেন।

    তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ইকবাল পারভেজ চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে ‘মেসার্স ইকবাল ট্রেডার্স’ নামে একটি ট্রেড লাইসেন্স গ্রহণ করেন, মূলত ব্যবসায়িক ঋণ পাওয়ার উদ্দেশ্যে। এরপর প্রতিষ্ঠানটির নামে ইউসিবি ব্যাংকের চকবাজার শাখায় হিসাব খোলা হয়। ওই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে।

    বিএফআইইউ তদন্ত শেষে ব্যাংকের এমডি সৈয়দ মনসুর মোস্তফার কাছে ব্যাখ্যা চাওয়া হলে, ইকবাল পারভেজ চৌধুরী জানান, ঋণ পাওয়ার শর্ত অনুযায়ী অ্যাকাউন্টে কিছু লেনদেন ছিল। পরে তিনি বুঝেছেন এটি তার চাকরির নিয়মের পরিপন্থী, তখন সব লেনদেন বন্ধ করে ব্যাংককে ঋণ না দেওয়ার অনুরোধ করেছেন।

    এ বিষয়ে এমডি সৈয়দ মনসুর মোস্তফা বিএফআইইউকে বলেছেন, “ইকবাল পারভেজ চৌধুরী একজন সৎ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা। তার ব্যাখ্যা সহানুভূতির সঙ্গে বিবেচনা করার অনুরোধ করছি।” তবে বিএফআইইউ এই ব্যাখ্যা গ্রহণ করেনি।

    পরবর্তীতে ব্যাংকের ডিএমডি ও মুখপাত্র রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্তের জন্য বোর্ড থেকে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত এখনও চলমান, এবং ব্যবস্থাপনা পর্যায়ের কাউকে সরাসরি এই কমিটিতে রাখা হয়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    বগুড়ায় ৩০ লাখ টাকার আইসসহ যুবক আটক

    এপ্রিল 8, 2026
    আইন আদালত

    ফরিদপুরে ‘পর্দা কেলেঙ্কারি’ মামলা—৬ জনকে অব্যাহতি, বাকিদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

    এপ্রিল 8, 2026
    অপরাধ

    অপরাধের জগতের নতুন ভয়—পেন গান

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.