Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের এক ঘণ্টা শেষে সূচক ঊর্ধ্বমুখী
    অর্থনীতি

    ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের এক ঘণ্টা শেষে সূচক ঊর্ধ্বমুখী

    ইভান মাহমুদনভেম্বর 6, 2024Updated:নভেম্বর 6, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আজ বুধবার লেনদেনের প্রথম সোয়া এক ঘণ্টা শেষে ডিএসইর দুটি সূচক ছিল ঊর্ধ্বমুখী। এর মধ্যে ডিএসইএক্স ৭ দশমিক ৭ পয়েন্ট ও ডিএসইএস ৫ দশমিক ৪ পয়েন্ট বৃদ্ধি পায়। এ সময়ে ডিএস৩০ সূচক শূন্য দশমিক ১৮ পয়েন্ট কমেছে।

    আজ বেলা সোয়া ১১টা পর্যন্ত শেয়ারবাজারে ২০৪ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে ।এই সময় লেনদেনের শীর্ষে ছিল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ, পর্যটন ও প্রকৌশল খাতের কোম্পানিগুলো। আজও ঢাকার শেয়ারবাজারে সূচকের উত্থানে বড় ভূমিকা রাখছে ইসলামী ব্যাংক। কোম্পানিটি লেনদেনের শীর্ষে আছে। এই কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধিতে গতকাল সূচক বেড়েছিল ৩৮ পয়েন্ট। আজও প্রথম ৩০ মিনিটের লেনদেনে ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্যবৃদ্ধিতে সূচক ১৫ পয়েন্টের বেশি বেড়েছে। যদিও অন্য কোম্পানিগুলোর বেশির ভাগেরই শেয়ারের দরপতন হওয়ায় সূচকের উত্থান-পতন হচ্ছে।

    গতকাল মঙ্গলবার সূচকের বড় উত্থানের পর আজ দিনের শুরু থেকে সূচকে উত্থান-পতনের ধারা দেখা যাচ্ছে। বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত দু-তিন দিনের সূচকের উত্থানের পর বিনিয়োগকারীদের একটি অংশ মুনাফা তুলে নিচ্ছেন। সে জন্য সূচকে কিছুটা উত্থান-পতন দেখা যাচ্ছে। এটিকে বাজারের স্বাভাবিক ধারা বলেই মনে করছেন তাঁরা।

    গতকাল দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। এর মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স ১১২ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬৫ পয়েন্ট, ডিএসইএস সূচক ২৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯২ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৩০ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৮ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইতে প্রায় ৮৩৯ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়।

    গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শেয়ারবাজারের মূলধনি মুনাফার ওপর কর কমানোর ঘোষণা দেয়। এই ঘোষণার পর সোম ও মঙ্গলবার—এ দুই দিনই বাজারে বড় ধরনের উত্থান হয়েছে। গতকাল এক দিনেই ডিএসইতে সূচক বেড়েছে ২০০ পয়েন্টের বেশি। আজও সেই ঊর্ধ্বমুখী ধারা দিয়ে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। তবে সময় যত গড়াচ্ছে, তার সঙ্গে সূচক ও শেয়ারের দামের উত্থান-পতন হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ক্রমবর্ধমান সংকটেও ডিজেল-অকটেনের বিক্রি বেড়েছে ১২–১৮ শতাংশ

    মার্চ 11, 2026
    অর্থনীতি

    বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগে উত্থান

    মার্চ 11, 2026
    ব্যাংক

    ছয় মাসে নারী ব্যাংকার কমেছে ৭৭০ জন

    মার্চ 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.