Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী
    অর্থনীতি

    চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী

    ইভান মাহমুদনভেম্বর 15, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনা উদ্যোক্তারা কারখানা স্থানান্তর, যৌথ উদ্যোগ ও নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে আগ্রহ প্রকাশ করেছে। এর প্রধান কারন নতুন ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে তাদের রপ্তানির ওপর আরও শুল্ক বাড়াতে পারে এমন আশঙ্কায়।

    ২০২৬ সালে বাংলাদেশের জন্য প্রযোজ্য হতে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) করপোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স নির্দেশনার বিষয়েও চীনারা আগ্রহ দেখাচ্ছেন। এই নির্দেশনার লক্ষ্য প্রতিষ্ঠানগুলোর কাজে টেকসই ও দায়িত্বশীল কর্পোরেট আচরণকে উত্সাহিত করার পাশাপাশি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর পরিবেশ, স্থায়িত্ব ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা।

    গত কয়েক মাস ধরে মূলত চামড়া ও চামড়াজাত পণ্য, প্রাকৃতিক ও কৃত্রিম সুতা, বস্ত্র এবং তৈরি পোশাক খাতে বিনিয়োগ নিয়ে অনুসন্ধান চলছে।

    বাংলাদেশের ব্যবসায়ী নেতা ও কর্মকর্তারা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের সময় বেইজিং থেকে বিনিয়োগের বিষয়ে এমন অনুসন্ধান হয়েছিল। তবে, ট্রাম্পের শুল্ক পরিকল্পনায় করোনা মহামারি ও বৈশ্বিক মন্দা যুক্ত হওয়ায় শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

    ২০১৭-১৮ অর্থবছরে চীন থেকে বাংলাদেশে এক দশমিক শূন্য তিন বিলিয়ন ডলার ও ২০১৮-১৯ অর্থবছরে ৬২৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়। ২০২০-২১ অর্থবছরে চীন ৪০৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করার পর তা আরও বাড়বে বলে আশা করা হয়েছিল। ২০২১-২২ অর্থবছরে তা কমে ১৮৭ মিলিয়ন ও ২০২২-২৩ অর্থবছরে ২৬০ মিলিয়ন ডলার হয়।

    বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানিকারকদের গড়ে ১৫ দশমিক ৬২ শতাংশ শুল্ক দিতে হয়। চীনাদের দিতে হয় ২৫ শতাংশ। যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর শুল্ক ৬০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। দেশটিতে চীনা পণ্য বিক্রি প্রায় অসম্ভব হয়ে উঠার আশঙ্কা দেখা দিয়েছে।

    গত ৫ নভেম্বর নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি বিজয়ী হলে চীনা পণ্যের ওপর শুল্ক ৬০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেবেন। ট্রাম্প তার আগের মেয়াদে চীনা পণ্যের ওপর শুল্ক প্রায় তিন শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করেছিলেন। ২০১৮ সালের জানুয়ারি থেকে তা কার্যকর হয়।

    বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদ্য বিদায়ী সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘এটি দেশ ও পোশাক খাতের সুনাম বাড়িয়েছে। চীন ও তাইওয়ান থেকে কয়েক মাস ধরে কারখানা স্থানান্তর ও বিনিয়োগের বিষয়ে প্রচুর খোঁজ আসছে। কারণ তারা ইতোমধ্যে ২৫ শতাংশ শুল্কের চাপে আছে। এটা ভালো লক্ষণ। তবে যে বিনিয়োগ আসছে তার বেশিরভাগই বাংলাদেশের রুগ্ন পোশাক কারখানা কেনায় খরচ হচ্ছে। চীনা বিনিয়োগকারীরা রুগ্ন কারখানাগুলো কিনে নিলেও হঠাৎ করে রপ্তানি বাড়বে না।

    বিশ্লেষকদের ভাষ্য, চীনা রপ্তানিকারকদের যুক্তরাষ্ট্রে বেশি শুল্ক দিতে হচ্ছে। আগামী জানুয়ারিতে ট্রাম্পের সরকার গঠনের পর চীনের রপ্তানিকারকরা আরও সমস্যায় পড়বেন। তবে চীনের যৌথ উদ্যোগ বা নতুন বিনিয়োগ বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর নির্ভর করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বৈশ্বিক সংকটে অর্থনীতিকে পরনির্ভরতা থেকে মুক্ত রাখতে হবে

    মে 9, 2026
    অর্থনীতি

    মার্কিন চুক্তি: আমরা ট্রাম্পের আদেশপত্র মানতে বাধ্য নই

    মে 9, 2026
    মতামত

    গণমাধ্যম কীভাবে গ্রিনস দলের ইহুদি নেতার বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষকে ব্যবহার করেছিল

    মে 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.