Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বেক্সিমকো গ্রুপকে ঋণ না দেওয়ার সিদ্ধান্ত জনতা ব্যাংকের
    অর্থনীতি

    বেক্সিমকো গ্রুপকে ঋণ না দেওয়ার সিদ্ধান্ত জনতা ব্যাংকের

    ইভান মাহমুদনভেম্বর 19, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বেক্সিমকো গ্রুপকে ঋণ না দেওয়ার সিদ্ধান্তের কথা অর্থমন্ত্রণালয়কে লিখিতভাবে জানিয়েছেন জনতা ব্যাংকের চেয়ারম্যান মো. ফজলুর রহমান। চিঠিতে তিনি বলেছেন, নতুনভাবে অর্থায়ন করলে যে ঋণঝুঁকি তৈরি হবে, তা বহন করার পরিস্থিতি বর্তমানে জনতা ব্যাংকের নেই।

    বকেয়া বেতনের জন্য শ্রমিক–কর্মীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গত ৪ নভেম্বর ব্যাংক ঋণের জন্য আবেদন করেছিল বেক্সিমকো গ্রুপ। প্রস্তাব নাকচ করে দিয়েছে জনতা ব্যাংক।

    যদিও এর আগে, ঋণ খেলাপি গ্রাহক বেক্সিমকো গ্রুপের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের মতামত নিয়ে জনতা ব্যাংক গ্রুপটির শ্রমিক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন পরিশোধের জন্য ৫৫ কোটি টাকা ঋণ দিয়েছে, যা কোনো এলসির বিপরীতে দেওয়া হয়নি।

    ১৪ নভেম্বর অর্থ সচিব মো. খায়রুজ্জামান মজুমদারকে লেখা চিঠিতে জনতা ব্যাংকের চেয়ারম্যান জানিয়েছেন, বেক্সিমকো গ্রুপের ২৮টি প্রতিষ্ঠানের কাছে জনতা ব্যাংকের পাওনা ২৩,৪০৭ কোটি টাকা— যার বড় অংশই ক্ষতিজনক মানে শ্রেণিকৃত এবং বাকিটা ওভারডিউ অবস্থায় রয়েছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো খেলাপি গ্রাহককে ঋণ দেওয়ার সুযোগ নেই।

    ব্যাংকখাত সংস্কারে গঠিত টাস্কফোর্সের সদস্য ড. জাহিদ হোসেন এ বিষয়ে বলেন, একবার নিয়ম ভঙ্গ করে খেলাপি প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপকে টাকা দিয়েছে জনতা ব্যাংক। কিন্তু এভাবে বার বার টাকা না দেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করি।

    সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন টিবিএসকে বলেন, বেক্সিমকো গ্রুপের শ্রমিক-কর্মচারীদের প্রতিমাসের বেতন প্রায় ৮২ কোটি টাকা। এতো বিপুল পরিমাণ টাকা মাসে মাসে ব্যাংকগুলোর পক্ষে দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে বেক্সিমকোর কোম্পানিগুলো বিক্রি করে ধীরে ধীরে শ্রমিকদের ফেসআউট করা যেতে পারে।

    জনতা ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর পর্যন্ত বেক্সিমকো গ্রুপের রপ্তানির বিপরীতে দীর্ঘমেয়াদে প্রায় ১,২৮৭ কোটি টাকা রপ্তানিমূল্য অপ্রত্যাবাসিত রয়েছে যার বিপরীতে প্রদত্ত প্যাকিং ক্রেডিট ও বিবিএলসি দায় অপরিশোধিত রয়েছে। এছাড়া, জনতা ব্যাংকের নস্ট্রো হিসাব বিকলন করা হলেও ইডিএফ দায় বাবদ প্রায় ৫৬৪ কোটি টাকা বেক্সিমকো গ্রুপ পরিশোধ করেনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জ্বালানি সংকট ও উৎপাদন খরচের চাপের মধ্যেও ঘুরে দাঁড়াল পোশাক রপ্তানি আয়

    আগস্ট 26, 2026
    বিশ্লেষণ

    এমএসএমই খাত: অর্থনীতির মেরুদণ্ড, নাকি অবহেলিত সন্তান?

    আগস্ট 26, 2026
    অর্থনীতি

    পোশাক খাতে মূল্য সংযোজনের হার বাড়িয়ে ৪০ শতাংশ

    আগস্ট 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.