Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ক্রমবর্ধমান দামে টিস্যু পণ্যের চাহিদা কম, সংকটে দেশের টিস্যু শিল্প
    অর্থনীতি

    ক্রমবর্ধমান দামে টিস্যু পণ্যের চাহিদা কম, সংকটে দেশের টিস্যু শিল্প

    ইভান মাহমুদনভেম্বর 19, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় ব্যয় বৃদ্ধি ও ইউটিলিটি খরচ বেড়ে গেছে টিস্যু পণ্য উৎপাদনের। এ কারণে পণ্যের মূল্য সমন্বয়ে দাম বাড়িয়েছে টিস্যু পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। আর এই মূল্যবৃদ্ধির কারণে কমে গেছে ভোক্তার ক্রয় ক্ষমতা।

    ২০২২ সালের শুরুর দিকে করোনা মহামারি টিস্যু পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এরপর ধারাবাহিকভাবে পণ্যটির চাহিদা বাড়ছিল। গত কয়েক বছর ধরে বাড়ি, স্কুল, কর্মক্ষেত্র, হাসপাতাল ও পাবলিক প্লেসে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা এবং সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য টিস্যু পণ্যের ব্যবহার প্রসারিত হওয়ায় শিল্পটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

    টিস্যু শিল্পের অন্যতম প্রধান উৎপাদনকারী, যেমন বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস, মেঘনা গ্রুপ অভ ইন্ডাস্ট্রিজের ফ্রেশ টিস্যু এবং সোনালী টিস্যুর বিক্রি কমেছে। পারটেক্স গ্রুপ, বাংলা টিস্যু, সুপার স্টার ও বেঙ্গলসহ টিস্যু বাজারের অন্যান্য উৎপাদক বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে একই ধরনের পরিস্থিতির অতিক্রম করছে।

    শিল্পসংশ্লিষ্টদের তথ্যমতে, গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে টিস্যু পণ্য তৈরিতে ব্যবহৃত পাল্পের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এক বছর আগে প্রতি টন পাল্প পেপারের দাম ছিল ৫৫০ ডলার থেকে ৬০০ ডলার। এই বছর প্রতি টন পাল্পের দাম বেড়ে হয়েছে প্রায় ৮৫০ ডলার থেকে ৯০০ ডলার।

    এদিকে গত বছরের জানুয়ারিতে সরকার বিদ্যুৎ, শিল্প ও বাণিজ্যিক (হোটেল-রেস্তোরাঁ) খাতে গ্যাসের দাম ১৭৯ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। বৃহৎ শিল্পের জন্য গ্যাসের দাম ১৫০ শতাংশ বাড়িয়ে ১১.৯৮ টাকা থেকে ৩০ টাকা করা হয়েছে। মাঝারি শিল্পের জন্য গ্যাসের নতুন মূল্য ১১.৭৮ টাকা থেকে ৩০ টাকা নির্ধারণ করেছে। বাড়তি খরচ সমন্বয়ের জন্য কিছু প্রধান টিস্যু উৎপাদনারী টিস্যু পণ্যের দাম গড়ে ১০-২০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে।

    বসুন্ধরা পেপার মিলসের টিস্যু পণ্যের বিক্রি পরিমাণের দিক থেকে প্রায় ১০ শতাংশ কমেছে। মূল্যবৃদ্ধির কারণে কোম্পানিটির মোট আয় কিছুটা বেড়েছে, কিন্তু অতিরিক্ত খরচে ২০২৩-২৪ অর্থবছরে মুনাফা প্রায় অর্ধেকে নেমেছে। কোম্পানিটির বার্ষিক আর্থিক হিসাব অনুযায়ী, বসুন্ধরা পেপার মিলসের মোট আয় হয়েছে ১ হাজার ৩১৪ কোটি টাকা এবং মুনাফা করেছে ১৯.১৫ কোটি টাকা। এক বছর আগে কোম্পানিটির মুনাফা ছিল ৪৫.৫০ কোটি টাকা। টিস্যু পণ্য থেকে কোম্পানিটির আয় হয়েছে ৫৭৮ কোটি টাকা।২০২৩-২৪ অর্থবছরে বসুন্ধরা পেপার মিলস ২৪ হাজার ৮৪০ টন টিস্যু পণ্য বিক্রি করেছে, যা গত অর্থবছরের তুলনায় ৮ শতাংশ বা ৩ হাজার ৩৮ টন কম।

    বসুন্ধরা পেপার মিলসের মহাব্যবস্থাপক এবং কোম্পানি সচিব মাজেদুল ইসলাম বলেন, ক্রমবর্ধমান খরচ বেড়ে যাওয়ার কারণে টিস্যু শিল্প অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। টিস্যু পণ্যের দাম বাড়ানোর কারণে পণ্যের চাহিদা কমে গেছে। তবে কাঁচামালের খরচ এবং ঋণের সুদহার বেড়ে যাওয়ায় পণ্যের দাম বাড়ানো হয়েছে।

    সোনালী টিস্যু উৎপাদনকারী ইউনুস গ্রুপের একজন কর্মকর্তা বলেন, পণ্যের দাম বৃদ্ধির কারণে টিস্যু পণ্যের চাহিদা কমে গেছে। ক্রমবর্ধমান উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য করতে কোম্পানিকে তৈরি পণ্যের দাম বাড়াতে হয়েছে। ফলে সোনালী টিস্যুর বার্ষিক বিক্রি প্রায় অর্ধেক হয়ে গেছে।

    ফ্রেশ টিস্যুর মহাব্যবস্থাপক (বিক্রয়) মো. ইয়াসিন মোল্লা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে প্রবৃদ্ধির প্রত্যাশা সত্ত্বেও এ বছর টিস্যু পেপার বিক্রি স্থবির রয়েছে। উচ্চ মূল্যস্ফীতি ক্রয়ক্ষমতা হ্রাস করেছে, ভোক্তাদেরকে প্রয়োজনীয় পণ্যকে অগ্রাধিকার দিতে বাধ্য করেছে।

    বসুন্ধরা পেপার মিলসের বার্ষিক প্রতিবেদন অনুসারে, বর্তমানে টিস্যু পণ্যের বাজারের আকার প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা—এবং ৮০ শতাংশ মানুষ মাসে একবার টিস্যু পেপার ব্যবহার করে। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    দেশের ডিজেল সংকট মোকাবিলায় দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি

    মার্চ 10, 2026
    অর্থনীতি

    মধ্যপ্রাচ্য সংঘাতের ছোঁয়া দেশে: টনপ্রতি রডের মূল্য এখন লাখের পথে

    মার্চ 10, 2026
    আইন আদালত

    আইনি সমস্যার সমাধান এখন এক ক্লিকেই

    মার্চ 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.