Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যবসায়িক সংশ্লিষ্টতা বৃদ্ধিতে পাকিস্তান বাংলাদেশে খেজুর, চিনি ও পেঁয়াজ রপ্তানিতে আগ্রহী
    অর্থনীতি

    ব্যবসায়িক সংশ্লিষ্টতা বৃদ্ধিতে পাকিস্তান বাংলাদেশে খেজুর, চিনি ও পেঁয়াজ রপ্তানিতে আগ্রহী

    এফ. আর. ইমরাননভেম্বর 20, 2024Updated:নভেম্বর 20, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজানকে সামনে রেখে সরকার পেঁয়াজ, চিনি ও খেজুরসহ নিত্যপণ্যের সরবারহ বাড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সে কারণে বিভিন্ন দেশের সাথে ব্যবসায়িক সংশ্লিষ্টতা বাড়াতে চায় সরকার।

    গতকাল মঙ্গলবার বিকেলে (১৯ নভেম্বর) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য, করাচি-চট্রগ্রাম সরাসরি বাণিজ্যিক জাহাজ পরিচালনা, দু’দেশের ব্যবসায়ীদের এনগেজমেন্ট বৃদ্ধি ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে পাকিস্তানের হাইকমিশনার জানিয়েছেন, পাকিস্তানে ভালো গম উৎপাদিত হয়। তবে রপ্তানি করা হয় না। উদ্বৃত্ত উৎপাদন হলে গম রপ্তানিতে বাংলাদেশকে প্রাধান্য দেবে পাকিস্তান।

    তিনি বিজ্ঞপ্তিতে আরও বলেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজান সামনে রেখে সরকার পেঁয়াজ, চিনি, খেজুরসহ নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নিচ্ছে। এ কারণে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চায় সরকার।

    উপদেষ্টা বলেন, সার্ক পুনর্জীবিত হলে সদস্য দেশগুলো উপকৃত হবে। দেশগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরালো হবে।

    পাকিস্তানের রাষ্ট্রদূত বলেন, ইন্দো-মুসলিম সভ্যতার অংশ হিসেবে উপমহাদেশে বাংলাদেশ-পাকিস্তানের সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক রয়েছে। এ সম্পর্কের ভিত মজবুত করতে দ্বিপাক্ষিক বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায, বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ। বৈঠক করেন তিনি এফবিসিসিআইয়ের প্রশাসক হাফিজুর রহমানের সঙ্গেও। হাইকমিশনার উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও উষ্ণ করতে চান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বন্দরের চাপ কমাতে ৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তোলার উদ্যোগ

    মার্চ 15, 2026
    আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ মার্কিন অর্থনীতিকে কতটা নাড়া দেবে?

    মার্চ 15, 2026
    অর্থনীতি

    ফল আমদানি দ্বিগুণ হলেও রমজানে দাম আকাশছোঁয়া

    মার্চ 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.