Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, ফেব্রু. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিমা খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণা করার সুযোগ
    অর্থনীতি

    বিমা খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণা করার সুযোগ

    নাহিদমার্চ 10, 2025Updated:সেপ্টেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে বিমা খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণা করার সুযোগ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। তবে প্রস্তাব জমা দেওয়ার সময় খুবই কাছাকাছি। ১৩ মার্চের মধ্যে প্রস্তাব জমা দিতে হবে।

    আইডিআরএ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৯টি বিষয়ে গবেষণার প্রস্তাব জমা দেওয়া যাবে। এসব বিষয় হলো- ডিজিটাল রূপান্তর, বিমার পেনিট্রেশন, নিয়ন্ত্রণ কাঠামো, বিমা দাবি নিষ্পত্তি, বিমা লিটারেসি, পলিসি ল্যাপস, নন-লাইফ বিমা ব্যবসায়ে কমিশন সমস্যা, পুনর্বিমার চ্যালেঞ্জ ও সুশাসন।

    গবেষণা প্রস্তাব জমা দিতে আগ্রহী ব্যক্তিদের ইংরেজিতে ১৫০০ শব্দের মধ্যে দুই পৃষ্ঠার প্রাথমিক প্রস্তাব জমা দিতে হবে। একই সঙ্গে প্রধান গবেষকের জীবনবৃত্তান্তও জমা দিতে হবে। গবেষণা প্রস্তাব ব্যক্তি বা দলগতভাবে জমা দেওয়া যাবে।

    আবেদনকারীদের কিছু যোগ্যতা থাকতে হবে। তাদের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, বিমা খাতে পাঁচ বছরের অভিজ্ঞতা, কিউআই জার্নালে প্রকাশিত গবেষণা অথবা ব্যবসা ও অর্থনীতি বিষয়ে গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভ্যন্তরীণ গবেষকদের জন্য কিছু শর্ত শিথিলযোগ্য।

    গবেষণা সংক্রান্ত বিস্তারিত তথ্য আইডিআরএ-এর ওয়েবসাইট www.idra.org.bd -এ পাওয়া যাবে। সেখানে ‘আইডিআরএ রিসার্চ গাইডলাইন ২০২৫’ দেওয়া আছে। আরও প্রয়োজন হলে আইডিআরএ-এর সহকারী পরিচালক মো. ইখতিয়ার হাসান খানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

    গবেষণার তিনটি শ্রেণি রয়েছে। ক শ্রেণির গবেষণায় দুই থেকে আড়াই বছর সময় ও ১০ লাখ টাকার বেশি বাজেট থাকবে। খ শ্রেণির গবেষণায় এক বছরে ১০ লাখ টাকার বাজেট থাকবে। গ শ্রেণিতে তিন থেকে ছয় মাসে গবেষণা শেষ করতে হবে এবং বাজেট হবে চার লাখ টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    নতুন অর্থমন্ত্রীর জন্য সাবেক অর্থ উপদেষ্টার পরামর্শপত্র

    ফেব্রুয়ারি 22, 2026
    অর্থনীতি

    কৃষিতে অর্থায়ন: ব্যাংকগুলোর দৃষ্টিভঙ্গি কৃষিঋণে উদাসীন

    ফেব্রুয়ারি 22, 2026
    অর্থনীতি

    আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন চান অর্থমন্ত্রী

    ফেব্রুয়ারি 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.