Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sun, Feb 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশে ১৪ আগস্টের পরে এক ডলারও বিক্রি হয়নি: গভর্নর
    অর্থনীতি

    দেশে ১৪ আগস্টের পরে এক ডলারও বিক্রি হয়নি: গভর্নর

    মনিরুজ্জামানAugust 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত বছরের ১৪ আগস্টের পর থেকে বাংলাদেশে এক ডলারও বিক্রি করা হয়নি। এ কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সিপিডি আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    সভার সভাপতিত্ব করেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তফিজুর রহমান। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন মূল বক্তব্য উপস্থাপন করেন। গভর্নর জানান, দেশের সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জের মধ্যেও বিদেশি ব্যাংকগুলো থেকে লাইন অব ক্রেডিট (এলসি) বন্ধ করা হয়নি। বরং প্রয়োজন অনুযায়ী এই সুবিধা অব্যাহত রাখা হয়েছে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়ক হয়েছে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ব্যাংকারদের সঙ্গে প্রথম বৈঠকে ২০০টির বেশি বিদেশি ব্যাংক এলসি বন্ধ করার ঘোষণা দিয়েছিল। আমরা তাদের বলেছিলাম এখানেই থামুন, আর করবেন না। যদি আমরা উন্নতি না করি তাহলে করবেন।’

    গভর্নর আরো জানান, ‘আমরা কখনো বকেয়া রাখিনি এবং রাখবোও না। ২.৫ বিলিয়ন ডলার বকেয়া জমেছিল, পরে আমরা কমিটমেন্ট নিয়ে ধীরে ধীরে পরিশোধ শুরু করেছি। রেমিট্যান্স ও রপ্তানি ভালো হয়েছে। প্রত্যেক ব্যাংককে বলা হয়েছিল, যারই অবলিগেশন হোক, সেটা এস আলম হোক বা বেক্সিমকো, পেমেন্ট করতে হবে। এখন প্রত্যেক বিদেশি ব্যাংক আগের অবস্থায় ফিরে এসেছে। কেউ কেউ লাইন অব ক্রেডিটও বাড়িয়েছে।’

    মূল্যস্ফীতি কমাতে বিনিময় হার স্থিতিশীল রাখা জরুরি বলে মনে করেন গভর্নর। তিনি বলেন, ‘আমরা বুঝেছি মূল্যস্ফীতি কমাতে হলে বিনিময় হার স্থিতিশীল রাখতে হবে। এর জন্য একটা নীতি নেওয়া হয়েছিল, যার ফলে গত ১৪ আগস্টের পর থেকে এক ডলারও বিক্রি হয়নি।’

    গভর্নর আরো বলেন, ‘প্রথমে কিছু নৈতিক চাপ প্রয়োগ করতে হয়েছে। দুবাই ভিত্তিক এগ্রিগেটরদের বলা হয়েছে, যদি তারা আমাদের নির্ধারিত রেটে না আসে, তবে তাদের কাছ থেকে কোনো ডলার কেনা হবে না। আমাদের রেট ১২২ টাকা, এই দামে বিক্রি করতেই হবে। তারা চাইলে ডলার ধরে রাখতে পারে, এতে আমাদের কোনো অসুবিধা নেই কারণ আমরা জানি তারা পাঁচ থেকে সাত দিনের বেশি ধরে রাখতে পারবে না।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    রাজস্ব ব্যবস্থাপনাই হবে নতুন সরকারের মূল চ্যালেঞ্জ

    February 8, 2026
    অর্থনীতি

    দুই দশকের মধ্যে সর্বনিন্মে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি

    February 8, 2026
    অর্থনীতি

    বিদেশি ঋণের ফাঁদে বাংলাদেশ, সামনে কঠিন সময়ের ইঙ্গিত

    February 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.