Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নগদ অর্থের খরচ কমাতে ক্যাশলেস লেনদেন বাড়াতে হবে: গভর্নর
    অর্থনীতি

    নগদ অর্থের খরচ কমাতে ক্যাশলেস লেনদেন বাড়াতে হবে: গভর্নর

    মনিরুজ্জামানআগস্ট 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গতকাল রোববার রাজধানীর গুলশানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর নগদ অর্থ ব্যবহারের প্রবণতা কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

    তিনি বলেন, টাকা ছাপানো, সংরক্ষণ, পরিবহন ও বণ্টনে প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। এই বিশাল খরচ কমাতে হলে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস লেনদেন বাড়াতে হবে। গভর্নর আরো জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে কিউআর কোডভিত্তিক লেনদেন জনপ্রিয় করতে নীতিগত সহায়তা এবং প্রযুক্তি অবকাঠামো গড়ে তুলছে। তিনি বলেন, লাইসেন্সপ্রাপ্ত সব প্রতিষ্ঠানকে কিউআর কোড ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে ব্যবসায়ী ও ভোক্তা উভয়ের জন্য লেনদেন দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ হবে। ক্যাশ ব্যবহারের মাত্রা কমলে রাষ্ট্রীয় খরচও উল্লেখযোগ্য হারে কমে আসবে।

    ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিতে স্মার্টফোনের গুরুত্ব সম্পর্কে গভর্নর বলেন, বর্তমানে আর্থিক লেনদেন, বিল পরিশোধ বা ইন্টারনেটভিত্তিক যেকোনো সেবা নিতে স্মার্টফোন অপরিহার্য। তাই তারা চেষ্টা করছে ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যে ভালো মানের স্মার্টফোন বাজারে আনার। এতে দেশের শতভাগ মানুষ স্মার্টফোন ব্যবহারের আওতায় আসতে পারবে। এছাড়া ইন্টারনেটের দাম কমিয়ে সেবার মান বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

    সংলাপে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, অন্তর্বর্তী সরকারের এক বছরে ব্যাংক খাতে সংস্কারসহ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগগুলো রপ্তানি খাতকে ভালো অবস্থায় রেখেছে এবং বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করেছে। তবে দেশে বিদেশি বিনিয়োগ প্রবাহ নেই, কর্মসংস্থান সৃষ্টি হয়নি এবং রাজস্ব আহরণও বাড়েনি। এসব বিষয় উদ্বেগজনক।

    সংলাপে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশে বাড়ল স্বর্ণের দাম

    মার্চ 3, 2026
    অর্থনীতি

    মার্চে ১২ কেজি এলপিজির দাম অপরিবর্তিত

    মার্চ 3, 2026
    অর্থনীতি

    আট মাসে রপ্তানি আয়ে পতন ৩.১৫%

    মার্চ 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.